এক্সপ্লোর

Saraswati Puja 2023:মাঘ মাসের শুক্লা পঞ্চমী, বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে জমজমাট বাগদেবীর আরাধনা

Kolkata News: পুষ্পাঞ্জলির পর ফলপ্রসাদ, ভোগ বিতরণ, খুদেদের হাতেখড়ি৷ বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় তরুণ-তরুণীদের৷

কলকাতা: মাঘ মাসের শুক্লা পঞ্চমী। সকাল থেকেই বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা ৷ স্কুল,কলেজেও বাণী বন্দনার (Saraswati Puja 2023) আয়োজন। পুষ্পাঞ্জলির পর ফলপ্রসাদ, ভোগ বিতরণ, খুদেদের হাতেখড়ি ৷ বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড়৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ ৷ সরস্বতী ব্রহ্মার মানসকন্যা৷ তাঁর এক হাতে বীণা, অন্যহাতে বই ৷ ফুল-মিষ্টি-বেলপাতা-যব শিস আর দোয়াত-কলমেই বাগ্ দেবী তুষ্ট। 

ঘরে ঘরে বাগদেবীর আরাধনা: বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস। সেই সঙ্গে মাঘ মাসের শুক্লা পঞ্চমী ৷ দিল্লির কর্তব্য পথ থেকে রেড রোড যখন কুচকাওয়াজে মুখর, তখন, বাংলার ঘরে ঘরে বাগ্ দেবীর আরাধনা। পঞ্চমীতে বিদ্যার আরাধনা৷পাড়ায়, সকুলে পডুয়ারা ব্রতী সরস্বতী বন্দনায়।

কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি। এদিন তাই খুদেদের হাতেখড়ি। গুরুমশাইয়ের হাত ধরে লেখা শুরু, শেখা শুরু আমরি বাংলা ভাষার অ আ ক খ। ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত তাঁর আরাধনায়৷ বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম ৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননুও তেমন কিছু নয় ৷ সরস্বতী কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও আজ পুজায় ব্যস্ত৷                                                               

বাগদেবী শ্বেতশুভ্র৷ কিন্তু বাঙালি তাকে নিজের মনের রঙ মিশিয়ে বসন্তের শুরুতে করেছে বাসন্তী বর্ণা৷ তাঁর সঙ্গে রঙ মিলিয়ে সাজে পূজারীণিরাও পালাই পালাই শীতের সকালে ছিল হালকা মিঠে রোদ। বেলা বাড়তেই কঠিন হয়েছে রোদের মুখ৷ তার মধ্যেই পুজোর অর্ঘ্য নিবেদন, আর শাড়ির বাসন্তীতে কুড়িয়ে পাওয়া একসমুদ্র আবেগ। ভালোলাগার রঙিন একটা দিন৷ এদিন সকাল থেকেই শহরের ইতিউতি নীল-সাদা-হলুদ-লালদের মিছিল৷ পাটভাঙা সিল্ক-তাঁত আর আনকোরা পাঞ্জাবির মেকওভার৷ সরস্বতী পুজো বলে কথা৷ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এ বসন্তে পলাশ এখনও পাপড়ি মেলনি, এখনও কড়া নাড়েনি দমকা দক্ষিণ হাওয়া৷ কিন্তু মনের কোণে বসন্ত এসে গেছে।

আরও পড়ুন: North 24 Parganas Weather: সরস্বতী পুজোয় উধাও শীত, ভরা মাঘে ঊর্ধ্বমুখী উত্তর ২৪ পরগনার পারদ

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget