এক্সপ্লোর

Saraswati Puja Immersion: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, কৃ্ষ্ণনগরে সংঘর্ষে মাথা ফাটল ২ জনের

Nadia News: সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর। ২ টি ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষে মাথা ফাটল ২ জনের।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: সরস্বতী পুজোর বিসর্জনে সংঘর্ষে জড়াল কৃষ্ণনগরের ঘূর্ণির দুটি ক্লাব। মাথা ফাটল ২ জনের। সংঘর্ষে আহত হন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। দেরিতে আসার অভিযোগে পুলিশের সঙ্গে বচসায় জড়ান দাসপাড়া বারোয়ারির সদস্যরা। ধাক্কাধাক্কিও হয়। 

সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগর। ২ টি ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষে মাথা ফাটল ২ জনের। আহত হলেন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গন্ডগোলের সূত্রপাত বৃহস্পতিবার মধ্যরাতে। সবস্বতী প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিল ২ টি ক্লাবই। অভিযোগ, তখনই দাসপাড়া বারোয়ারি ক্লাবের সদস্যদের উপর চড়াও হয় তুফান সঙ্ঘের সদস্যরা। বেধড়ক মারধর করা হয় ক্লাব সদস্য়দের। দাসপাড়া বারোয়ারি ক্লাবের সদস্য অনুভব দাস বলেন, "ওরা ঠাকুর নিয়ে যাচ্ছিল আর আমাদের ঠাকুরটা সেই সময় বাঁধা হচ্ছিল। আমাদের পাড়ার সামনে রেখে বাঁধা হচ্ছিল, ওরা পিছন থেকে এসে আমাদের পাড়াতে ঢুকে ভয়ঙ্করভাবে মেরে একদম অমানবিকভাবে, যেটাকে অমানবিক বলে, সবাইকে মেরে লাশের মতো করে ফেলে রেখে দিয়েছে।''

কৃষ্ণনগর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুক্লা বিশ্বাসের স্বামী নীতুরঞ্জন বিশ্বাসের নেতৃত্বেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন দাসপাড়া ক্লাবের সদস্যরা। যদিও স্থানীয় কাউন্সিলরের স্বামী এই অভিযোগ অস্বীকার করেছেন, "মিথ্যে অভিযোগ। এরকম কোনও ঘটনা নেই। কারণ গতকাল আমি সারাদিন বাড়িতেই ছিলাম। আমাদের ছেলেপিলেরা প্রত্যেকবার ওখান দিয়ে যায়, প্রত্যেকবার দাসপাড়ার ছেলেপিলেরা মারধর করে। ওদের ঠাকুরটা অনেকক্ষণ রাস্তার ওপর রেখে দিয়ে, যখন আমাদের ঠাকুরটা যাচ্ছে অ্যাটাক করল আমাদের। আমি সম্পূর্ণ দেখছি চোখের সামনে।''

এদিকে পুলিশ অনেক পরে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ করেছেন দাসপাড়া ক্লাবের সদস্যরা। পুলিশ পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

এদিকে কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়াল। গার্ডেনরিচে মার খেল পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাধে। পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেনরিচ থানার সাব ইনস্পেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত SI ও সিভিককে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকার শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। পুলিশকে মারধর, সরকারি কর্মীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  

আরও পড়ুন: Rail Blockade: সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবি, দমদম ক্যান্টনমেন্টে রেল অবরোধ

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget