এক্সপ্লোর

Satabdi Roy: বীরভূমের বিজয়া সম্মিলনীতে ফের প্রকাশ্যে অনুব্রত-কাজলের দ্বন্দ্ব, বাধ্য হয়ে বক্তব্য থামালেন শতাব্দী রায়!

Birbhum News: বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে বিজয়া সম্মিলনীকে ঘিরে সেই দ্বন্দ্বই আরও প্রকট হয়ে উঠল! 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বীরভূমের বিজয়া সম্মিলনীতে অনুব্রত-কাজলের অনুগামীদের স্লোগান যুদ্ধ।
  • সাংসদ শতাব্দী রায়ের ভাষণ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়।
  • গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে তৃণমূল সাংসদের কড়া বার্তা, একজোট হওয়ার আহ্বান।
  • বিধানসভা ভোটের আগে বীরভূমে শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল ফের সামনে।

ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা: বীরভূমে বিজয়া সম্মিলনীতে ফের সামনে এসে পড়ল অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ঠান্ডা লড়াই। সাংসদের ভাষণ চলাকালীনই স্লোগান-পাল্টা স্লোগান দিতে শুরু করলেন দুই নেতার অনুগামীরা। বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হল শতাব্দী রায়কে।

বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে বিজয়া সম্মিলনীকে ঘিরে সেই দ্বন্দ্বই আরও প্রকট হয়ে উঠল! তৃণমূল সাংসদের ভাষণ চলাকালীনই শুরু হল দু'পক্ষের স্লোগান-যুদ্ধ...বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হল শতাব্দী রায়কে। শনিবার মুরারইয়ে তৃণমূলের বিজয়া সম্মিলনী ছিল। বক্তব্য রাখছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মঞ্চে তখন বসে রয়েছেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। ঠিক সেইসময় সেখানে পৌঁছন বীরভূমের জেলা সভাধিপতি ও জেলা রাজনীতিতে পরিচিত অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত কাজল শেখ। তাঁকে দেখেই স্লোগান দিতে শুরু করে দেন তাঁর অনুগামীরা। পাল্টা অনুব্রত মণ্ডলের অনুগামীরাও তাঁর ছবি হাতে স্লোগান দিতে থাকেন। 

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাধ্য হয়ে ভাষণ থামিয়ে দিতে হয় শতাব্দী রায়কে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে, মঞ্চ থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেন তৃণমূল সাংসদ। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, 'ভাল ফলের জন্য আমাদের দরকার একসঙ্গে হওয়া। তাই যদি কেউ মনে কর, যে আমি বিরোধিতা করব, যদি কেউ মনে কর যে এত বড়, তোমার কী হচ্ছে, তোমার কাছে লোক যাচ্ছে কারণ তৃণমূলের নাম আছে তোমার সঙ্গে, তুমি যে পোস্টটা হোল্ড করছ, তৃণমূলের বলে। যে প্রিয় নেতা থাকতে চাইবেন সবাইকে নিয়ে চলুন, কোনও গোষ্ঠী, গ্রুপ তৈরি করবেন না। এতে কোনও লাভ হয় না।'

এবারই প্রথম নয়, গত বছরও এই বিজয়া সম্মিলনী ঘিরেই দুই নেতার বিবাদ সামনে এসেছিল। অনুব্রত মণ্ডলের পাশে কোর কমিটির বাকি সদস্যদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন কাজল শেখ! অনুব্রত মণ্ডলের পর আর কাউকে জেলা সভাপতি পদে বসায়নি তৃণমূল। বর্তমানে বীরভূমে কোর কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও যে দলের মধ্যে ঠান্ডা লড়াই থামানো যাচ্ছে না, তার প্রমাণ মিলেছে সদ্য প্রকাশিত দলের সাংগঠনিক রদবদলের তালিকাতেও। খয়রাশোল, দুবরাজপুরের পর এবার নলহাটি ২ নম্বর ব্লক এবং ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকেও কোনও একজনকে সভাপতি করা যায়নি। দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির ওপর। 

তবে যে সিউড়ি ২ ব্লক নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল, সেখানে কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামকেই ব্লক সভাপতি পদে রেখে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সবমিলিয়ে বিধানসবা ভোটের আগে লালমাটির জেলায় বারবার সামনে চলে আসছে শাসকদলের দ্বন্দ্ব! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget