এক্সপ্লোর

Satyabrata Mookherjee Demise: প্রয়াত বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়

Satyabrata Mookherjee : বালিগঞ্জে নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু। দু'দফায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন সত্যব্রত মুখোপাধ্যায়।

কলকাতা : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রথিতযশা আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায় (Satyabrata Mukherjee Demise)। বয়স হয়েছিল ৯১ বছর। বালিগঞ্জে নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু। অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জমানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তিনি। রাজনৈতিক মহলে জলুবাবু নামে পরিচিত ছিলেন তিনি। সত্যব্রত মুখোপাধ্যায় সামলেছেন বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বও। 

অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ২০০০ সালের সেপ্টেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। যার পরই ২০০২ সালের জুলাই মাস থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পাশাপাশি ২০০৮ সালে রাজ্য বিজেপির সপ্তম সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। পরের বছর রাহুল সিনহা যে পদে বসার আগে পর্যন্ত ছিলেন দায়িত্বে। রাজনৈতিক পরিচিত পাশাপাশি আইনমহলে তাঁর পরিচয়ের ব্যপ্তি ছিল বিস্তৃত। 

১৯৩২ সালের ৮ মে অধুনা বাংলাদেশের সিলেটে তাঁর জন্ম। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডনের প্রখ্যাত দ্য অনারেবল সোসাইটি অফ লিঙ্কন'স ইন থেকে করেছেন বার-ইন-ল। লন্ডনেরই  রিজেন্ট স্ট্রিট পলিটেকনিক তথা ইউনিবার্সিটি অফ ওয়েস্টমিনস্টার থেকে সম্পূর্ণ করেছিলেন তাঁর উচ্চশিক্ষা। প্রথিতযশা আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি। ১৯৯৯ সালে কৃষ্ণনগর কেন্দ্র থেকে জিতে ১৩ তম লোকসভায় স্থান পেয়েছিলেন। যার আগে কাজ করেছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসেবেও। সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার পরপরই সাংসদ। তারপর সেখান থেকে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার বাংলার সদস্য হিসেবে প্রতিমন্ত্রী। দুবার যে দায়িত্ব সামলেছিলেন তিনি। পরে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন। 

১৯৯৯ সালে লোকসভায় কৃষ্ণনগর আসন থেকে জিতলেও তবে ওই কেন্দ্রেই ১৯৯৮, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটে প্রার্থী হয়েও জিততে পারেননি তিনি। ২০০৯ ও ২০১৪ সালে প্রবীণ এই বিজেপি নেতাকে হারিয়ে কৃষ্ণনগরের সাংসদ নির্বাচিত হন তৃণমূল প্রার্থী তাপস পাল। বার্ধক্যজনিক কারণে শেষবার সংসদীয় ভোটে হারার পর থেকেই আস্তে আস্তে প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। তারপর তাঁকে ভোগাতে শুরু করে বার্ধক্যজনিত সমস্যাও। শেষমেশ এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া রাজ্যের রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন- প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা, সাহিত্যজগতে নক্ষত্রপতন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget