এক্সপ্লোর

Sasthipada Chattopadhyay Demise: প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা, সাহিত্যজগতে নক্ষত্রপতন

Sasthipada Chattopadhyay:সকাল ১১ নাগাদ হাওড়ার নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কলকাতা: প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় (Sasthipada Chattopadhyay)। বয়স হয়েছিল ৮২ বছর। সকাল ১১ নাগাদ হাওড়ার নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ। ধারাবাহিক পাণ্ডব গোয়েন্দার হাত ধরে পাঠক সমাজে পরিচিতি ষষ্ঠীপদ চট্টোপাধ্য়ায়ের।

পাণ্ডব গোয়েন্দার 'জন্মদাতা' সম্পর্কে...
প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮২ বছর। সকাল ১১ নাগাদ হাওড়ার নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ। ধারাবাহিক পাণ্ডব গোয়েন্দার হাত ধরে পাঠক সমাজে পরিচিতি ষষ্ঠীপদ চট্টোপাধ্য়ায়ের। শুক্রবার প্রয়াত হন বাংলা সাহিত্যজগতের নক্ষত্র ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বর্ষীয়ান সাহিত্যিক। বিভিন্ন রিপোর্ট সূত্রে খবর, হার্ট অ্যাটাক হয়েছিল ষষ্ঠীপদ মুখোপাধায়ের। 

বর্ষীয়ান সাহিত্যিকের মৃত্যুর খবর শুনেই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সাহিত্যপ্রেমীদের মধ্যে। তিনি চলে গেলেন, রেখে গেলেন তাঁর তৈরি অমোঘ সব সৃষ্টি। 'সোনার গণপতি হিরের চোখ', 'চতুর্থ তদন্ত', 'গোয়েন্দা তাতারের অভিযান', 'দেবদাসী তীর্থ', 'কিংবদন্তীর বিক্রমাদিত্য', 'পুণ্যতীর্থে ভ্রমণ', 'কেদারনাথ'-এমন একাধিক সাহিত্য সৃষ্টি রয়েছে তাঁর। দীর্ঘদিনের সাহিত্যজীবনে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। সম্মানিত হয়েছেন 'বাল সাহিত্য পুরস্কার', বাংলা আকাদেমি সম্মানে। পশ্চিমবঙ্গ সরকার ২০১৭ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য তাঁকে সম্মানিত করেছিল।   

শৈশবে 'শিহরণ'
'ফেলুদা'-র সঙ্গে মোলাকাত হতে তখনও হয়তো বেশ কিছুটা সময় বাকি। 'সত্যান্বেষী'-র সত্যানুসন্ধান বুঝে উঠতেও আরও বড় হওয়া দরকার। কিন্তু 'বাবলু-বিলু-ভোম্বল-বাচ্চু-বিচ্ছু-পঞ্চু' মানে 'পঞ্চপাণ্ডব'-র কীর্তিকলাপ আরামসে হাতের নাগালে চলে আসতে পারে। বস্তুত,  একসময়ে বাঙালি ঘরের শিশু বই পড়া শিখলেই তার হাতে যে যে বই আসত, সেগুলির মধ্যে অবশ্যই থাকতে পাণ্ডব গোয়েন্দা। বাংলা শিশু গোয়েন্দা সাহিত্যের মাইলস্টোন এই সিরিজ। এই বাবলু-বিলু-ভোম্বল-বাচ্চু-বিচ্ছু-পঞ্চুদের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। 

সাহিত্য়িক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সংবাদপত্রের সঙ্গে যুক্ত হয়েছিল ৬০-এর দশকের প্রথমদিকে। তাঁর অমোঘ সৃষ্টি 'পাণ্ডব গোয়েন্দা' প্রকাশিত হয়েছিল ৮০-এর দশকের একেবারে প্রথম দিকে। আনন্দবাজার পত্রিকার সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। ১৯৪১ সালে হাওড়া জেলার ষষ্ঠীতলার খুরুটে জন্মেছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকার সঙ্গে সম্পর্ক থাকলেও কর্মজীবন শুরু হয় 'দৈনিক বসুমতীতে'। তাঁর প্রথম সাহিত্যকর্ম 'কামাখ্যা ভ্রমণ' প্রকাশ করে। এর পর আনন্দবাজার পত্রিকায় কাজ শুরু। বস্তুত, রমাপদ চৌধুরী ও সাগরময় ঘোষের তত্ত্বাবধানেই আনন্দবাজার পত্রিকায় কাজ শুরু করেছিলেন তিনি। তবে লেখালেখির পাশাপাশি কাজ করে গিয়েছেন ভারতীয় রেলওয়েতে। সেই সূত্রেই থাকতে হয়েছিল ঘাটশিলায়।

 বৈচিত্র্যময় সেই জীবনে ইতি পড়ল আজ। তবে রয়ে গেল 'বাবলু-বিলু-ভোম্বল-বাচ্চু-বিচ্ছু-পঞ্চু'-রা।

আরও পড়ুন:গ্রুপ ডি পরে এবার নবম-দশম, চাকরি গেল ৬১৮ 'অযোগ্য' শিক্ষকের

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget