এক্সপ্লোর

Anubrata Mondal: "অসুস্থ লোককে জোর করে এভাবে নিয়ে যাওয়াটা ঠিক নয়", অনুব্রতর গ্রেফতারি নিয়ে মন্তব্য সৌগতর

Anubrata Mondal Arrested: সৌগত রায় বলেন, "একটা অসুস্থ লোককে জোর করে এভাবে নিয়ে যাওয়াটা ঠিক নয়।" 

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের অপসারিত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছিল ইডি (ED)। তার ১৯ দিনের মাথায়, এবার গরুপাচার মামলায় সিবিআইয়ের (CBI) জালে তৃণমূলের (TMC) আরও এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দশম তলব এড়ানোর পর, বৃহস্পতিবার, বীরভূমের জেলা তৃণমূল সভাপতি, শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই (CBI)। এ প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (Saugata Roy)। 

বীরভূমে তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করা নিয়ে সৌগত রায় বলেন, "অনুব্রতকে সিবিআই ডাকছিল, কিন্তু শরীর খারাপের জন্য যেতে পারেনি। এখন গ্রেফতার করেছে বিষয়টি আইনে চলে গিয়েছে। তবে অনুব্রত ভাল সংগঠক ছিলেন আমাদের দলের। ওঁর বিরুদ্ধে ঠিক কী বক্তব্য সেটা আমরা এখনও জানি না। চার্জশিটে ওঁর নাম ছিল না। দল পরে এ নিয়ে সিদ্ধান্ত নেবে। পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে যেমন আমরা লজ্জিত। অনুব্রতর বিষয়ে আমরা সেটা এখনই কিছু বলতে রাজি নই। এই বিষয়ে আরও তথ্য সামনে এলে বোঝা যাবে।" বর্ষীয়ান নেতার কথায়, "সিবিআই যেমন আইন অনুসারে ডেকেছে, তেমন মানুষ সমন এড়াতেই পারে। মেডিকেল গ্রাউন্ডে ও চিঠি দিয়ে জানিয়েছে একাধিকবার। সেটা যদি গ্রেফতারের কারণ হয় হয়েছে। কিন্তু একটা অসুস্থ লোককে জোর করে এভাবে নিয়ে যাওয়াটা ঠিক নয়।" 

 

আরও পড়ুন, 'দাদার জন্য দুঃখ হচ্ছে', অনুব্রতর বাড়িতে সিবিআই হানায় প্রতিক্রিয়া এলাকাবাসীর

প্রসঙ্গত, এর আগে অনুব্রত মণ্ডলকে দশবার তলব করেছিল CBI। তার মধ্যে ন’বারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি বীরভূমের তৃণমূল সভাপতি। বুধবারও একই কারণ দেখিয়ে কেন্দ্রীয় সংস্থার কাছে হাজিরা এড়িয়ে যান। এদিকে, বারবার সিবিআই হাজিরা এড়ানো অনুব্রত মণ্ডলকে ‘বেড রেস্টে’ থাকার পরামর্শ ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী জানান, অনুব্রত মণ্ডলের কথাতেই তিনি সাদা কাগজে রেস্ট অর্থাৎ বিশ্রামের কথা লিখেছিলেন! 

এরপর আর দেরি করতে রাজি ছিলেন না CBI-এর গোয়েন্দারা। হঠাত্‍ই বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি চারদিক দিয়ে ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভিড় জমে যায় অনুব্রত মণ্ডলের বাড়ির বাইরে। দরজা খুলতেই প্রথমে ভিতরে ঢুকে পড়েন CBI’র ৩ অফিসার। এরপর ১০টা ৫২ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে বাইরে নিয়ে আসেন CBI অফিসাররা। জানা যায় যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছে রাজ্য-রাজনীতি। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget