এক্সপ্লোর

Saugata Roy: সিবিআইয়ের সমালোচনা করেছেন দেখে খুশি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যর প্রতিক্রিয়া সৌগতর

CBI on SSC: নিয়োগ দুর্নীতি মামলায় আসল অপরাধীরা কবে ধরা পড়বে? এই প্রশ্ন তুলে ২ দিন আগেই উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা:  নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI)-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের । সিটের কয়েকজন আধিকারিক ঠিকমতো কাজ করছেন না, মন্তব্য বিচারপতির। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি।                                               

নিয়োগ দুর্নীতি মামলায় আসল অপরাধীরা কবে ধরা পড়বে? এই প্রশ্ন তুলে ২ দিন আগেই উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এই সংক্রান্ত মামলায় তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন। SSC থেকে টেট, গ্রুপ সি থেকে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই বিশেষ তদন্তকারী দল গড়ে তদন্তে নামে সিবিআই।                                                 

আরও পড়ুন, ঐতিহাসিক রায়, আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণের পক্ষেই শীর্ষ আদালত

এরপর সময়ে সময়ে কেন্দ্রীয় এজেন্সির জালে ধরা পড়েছেন একের পর এক হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক থেকে শিক্ষা দফতরের কেউকেটারা  - কে নেই সেই তালিকায়। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় আসল অপরাধীরা কে? 

এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের সমালোচনা করেছেন দেখে খুশি। এদিন এমনটাই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

এদিন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'যারা প্রকৃত যোগ্য, তারা কেন চাকরি পাননি? সেটা জানতেই হবে। কেন যোগ্যরা চাকরি পাননি, না জানলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। না জানলে চাকরিপ্রার্থীদের কোনও বিশ্বাস থাকবে না প্রশাসন, বিচারব্যবস্থায়। 

তিনি এও বলেন, ‘বিচারব্যবস্থা যোগ্যদের কথা ভাবে, রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে। সিবিআইয়ের উপর আমার আশা আছে, বুঝতে পেরেছি কেন সময় লাগছে। কেন সময় লাগছে, তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। সিবিআই যেন নিজেদের জায়গা ধরে রাখতে পারে, তা দেখতে হবে’, সিবিআইয়ের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।                                                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget