এক্সপ্লোর

Sawan 2024: বাবার মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! গাড়ির ধাক্কায় জীবন শেষ পুণ্যার্থী-নাবালকের

Sawan Time Road Accident: বেশ কয়েকজন শিব ভক্ত পায়ে হেঁটে যাওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে

মুন্না আগরওয়াল এবং বাচ্চু দাস, বালুরঘাট, দার্জিলিং: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই উপলক্ষে জেলার শিব মন্দিরগুলিতে শনিবার থেকে ছিল ভক্তদের ভিড়। অনেকেই শনিবার থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছিল, সোমে শিবের মাথায় জল নিবেদন করার উপলক্ষে পাড়ি দিয়েছিল। তবে বাবার মাথায় জল ঢালার আগেই পথেই মর্মান্তিক মৃত্যু হয়েছে একাধিক পুণ্যার্থীর।                                                                           

এর মধ্যে বালুরঘাটে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নাবালকের। পতিরামে শিবমন্দিরে জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু ৯ বছরের নাবালকের। জানা গিয়েছে, ওই নাবালকের বাড়ি বালুরঘাটের। রঘুনাথপুরে সময়মত চিকিৎসক না আসায় বালুরঘাট হাসপাতাল ভাঙচুরও চালানো হয়। 

দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে ভোরবেলায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর জখম হয় ওই নয় বছরের নাবালকের। জখম নাবালককে বালুরঘাট জেলা হাসপাতালে আনা হলে দু'ঘণ্টা পরও চিকিৎসক না আসার অভিযোগ ওঠে। প্রতিবাদে ওয়ার্ডে ভাঙচুর চলে রোগীর পরিবারের। 

আরও পড়ুন, 'চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি', ভয়াবহ নৃশংসতার পরও নির্বিকার, নিরুত্তাপ সঞ্জয়

অন্যদিকে, জংলি বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বেশ কয়েকজন শিব ভক্তের। সোমবার সাত সকালে বেশ কয়েকজন শিব ভক্ত পায়ে হেঁটে বাগডোগরা জংলি বাবা মন্দিরে জল ঢালতে যাচ্ছিলেন। সে সময় পিছন দিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শিব ভক্ত প্রাণ হারায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ এবং দমকল কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে বাগডোগরা সংলগ্ন মুনি চা বাগান এলাকায়। 

বিহারের জেহানাবাদে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় জমে জেহানাবাদের সিদ্ধেশ্বরনাথ মন্দিরে। শিবের মাথায় জল ঢালার সময় হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ বিশৃঙ্খলা থামাতে লাঠিচার্জ করায় ছুটোছুটিতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget