এক্সপ্লোর

Akhil Giri: অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের

SC-ST Commission: কারাগার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের। 

কলকাতা: রাষ্ট্রপতিকে (President) কুমন্তব্য, অখিলের (Akhil Giri) বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের (SC-ST Commission)। ‘শাস্তিযোগ্য অপরাধ, ভারসাম্যহীন মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কার করা উচিত’। কারাগার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের। 

কড়া পদক্ষেপের ইঙ্গিত: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসলেন তিনি। অখিল গিরি বলেন, "বলে, দেখতে ভাল নয়। হ্যাঁ, কী রূপসী। দেখতে ভাল। হ্যাঁ, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা।'' এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় এসসি-এসটি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বলেন, "এটা শাস্তিযোগ্য অপরাধ। এই দলে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাঁর কাছে অনুরোধ এই ধরনের ভারসাম্যহীন মানুষকে যত তাড়াতাড়ি দল থেকে বহিষ্কার করতে পারেন, ততই দলের মঙ্গল। প্রয়োজনে সুয়ো-মোটো অ্যাকশন হবে। আমাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তা খতিয়ে দেখে রাজ্য সরকারকে এবং ব্যক্তিগতভাবে অখিল গিরিকে নোটিস দেওয়া হবে। সেই নোটিসের উত্তর না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

 

চাপের মুখে পড়ে শনিবার অবশ্য সুর বদল করেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী। সাফাই দিয়ে তিনি বলেন, "আমি রাষ্ট্রপতিকে, ‘রাষ্ট্রপতি’ এই কথাটা উচ্চারণ করেছি ঠিকই। কিন্তু রাষ্ট্রপতিকে আমি ব্যক্তিগতভাবে, রাষ্ট্রপতিকে কোনও অসম্মান করতে চাইনি। ওনাকে রেসপেক্ট করি, এখনও বলছি, ওনাকে রেসপেক্ট করি, ওনার চেয়ারকে সম্মান করি। ভারতবর্ষের সংবিধানের প্রধান, তাঁর প্রতি আমরা আস্থাশীল। কিন্তু শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে গত তিনমাস ধরে যেভাবে কটূক্তি করেছেন, ব্যক্তি আক্রমণ করেছেন, ব্যক্তি আক্রমণ করুন, কিন্তু আমি দেখতে কেমন, এই কথাটা যখন তিনি প্রকাশ্যে বলছেন, আমি তিনমাস ওয়েট করেছি। উনি বলছেন, বলছেন, কিন্তু একথা বলার জন্য, আমি তুলনামূলকভাবে উপমা দিতে গিয়ে রাষ্ট্রপতির কথাটা আমার বেরিয়ে এসেছে।'' অখিল গিরির এই মন্তব্যের জন্য অখিল গিরির হয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অখিলকে দল সাবধান করে দিয়েছে। আমি রাষ্ট্রপতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, হাইলি রেসপেক্টেড, তাঁর সম্পর্কে অখিলের মন্তব্য করা ঠিক হয়নি, পার্টি থেকে সাবধান করা হয়েছে। আমি খুব পছন্দ করি।''

আরও পড়ুন: Mamata Banerjee: "প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে,'' কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget