এক্সপ্লোর

Mamata Banerjee: "প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে,'' কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Attack Central Government: ১০০ দিন-সহ বিভিন্ন প্রকল্পের প্রাপ্য টাকা পাওনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল। এমন এক পরিস্থিতিতে তা নিয়েই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: জিএসটির (GST) টাকা তুলে নিয়ে গেলেও বাংলার প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র (Central Government)। ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র। প্রাপ্য টাকা দিতে হবে, নইলে জিএসটি বন্ধ কর। প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।’’ ১০০ দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 

ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর: ১০০ দিন-সহ (100 Days Work) বিভিন্ন প্রকল্পের প্রাপ্য টাকা পাওনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল। এমন এক পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের মুখে, তা নিয়েই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য (West Bengal) থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। রাজ্য থেকে নিয়ে যাওয়া সেই টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয়। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র।’’

মোদিকে গদি ছাড়তে হুঁশিয়ারি: রাজ্যের প্রাপ্য টাকা না মেটালে, এবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) গদি ছাড়তে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। মঙ্গলবার ঝাড়গ্রামে বীরসা মুণ্ডার (Birsa Munda) জন্ম দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে মোদি সরকারের বিরুদ্ধে সরব হতে, আদিবাসীদেরও পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।গত ৫ অগাস্ট দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেদিনের বৈঠকের রাজ্যের বিভিন্ন দাবিদাওয়ার নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে তুলে ধরেছিলেন বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এদিন সেই সাক্ষাতের প্রসঙ্গ টেনে মোদি সরকারকে নিশানা করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, তাও টাকা দিচ্ছে না, এবার কি পায়ে ধরতে হবে? আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা বরদাস্ত করব না। জিএসটির (GST) টাকা তুলে নিয়ে যাচ্ছো, মানুষের জন্য টাকা দিচ্ছো না কেন?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ, কাঁথি থানায় অভিযোগ দায়ের

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget