এক্সপ্লোর

Jyotipriyo Mullick : রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত বাকিবুরের সঙ্গে যোগ ! ছবি-অভিযোগে কী বলেছিলেন জ্যোতিপ্রিয় ?

ED Raid : প্রসঙ্গত, ইতিমধ্যে কিছুদিন আগে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। চলেছিল ম্যারাথন তল্লাশি। এবার হানা দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে।

কলকাতা : সাত-সকালেই তাঁর বাড়িতে হানা দিয়েছে ইডি। সকাল ৬ টা ১০-এ প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান ED-র অফিসাররা। সল্টলেকের BC ব্লকে ২৪৪ ও ২৪৫, পাশাপাশি দুটি বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick)। দুটি বাড়িই ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ED সূত্রে খবর, মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে চলছে জিজ্ঞাসাবাদ। এর মাঝে একবার বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে ফের ভেতরে চলে যান রাজ্যের বনমন্ত্রী। কিন্তু রেশন বণ্টন দুর্নীতি ঘিরে তদন্ত নিয়ে রাজ্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ।

ইডির হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। ধাপে ধাপে উদ্ধার হয়েছে তাঁর চোখ কপালে তোলার মতো সম্পত্তি। আর এর মাঝেই বাকিবুকের সঙ্গে রাজ্যের প্রাক্তন ও বর্তমান খাদ্যমন্ত্রীর যোগাযোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  রাজ্যের বিরোধী দলনেতা বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি দেখিয়ে শানিয়েছিলেন অভিযোগ। প্রসঙ্গত, ইতিমধ্যে কিছুদিন আগে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। চলেছিল ম্যারাথন তল্লাশি। এবার হানা দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে।

ইডির (ED) লম্বা জিজ্ঞাসাবাদের মাঝে এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করলেও শুভেন্দু অধিকারী ছবি-অভিযোগ সামনে আসার পরই অবশ্য গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের মন্ত্রী বলেছিলেন, ''ঘৃণ্য রাজনীতি হচ্ছে, পরিবারকে টেনে আনা হচ্ছে। যাঁরা এটা করছেন মনে রাখবেন রাজত্ব হল গাড়ির চাকা। চাকা কিন্তু ঘোরে, পরিবর্তনের পর তাঁদেরও এমন অবস্থা হতে পারে', কালিমালিপ্ত করার চেষ্টা করলেই কেউ কালিমালিপ্ত হয় না'। 

উল্লেখ্য, করোনাকালে রাজ্যের বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির (Ration Distribution Scam) অভিযোগ ওঠে। তাতে বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠায়, ২০২২ সালের এপ্রিল মাসে ECIR দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলায় গত ১১ অক্টোবর কাকভোর থেকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। যার মধ্যে ছিল বাকিবুরের একাধিক সম্পত্তি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শেষমেশ তাঁকে গ্রেফতার করে ইডি। যারপর ক্রমশ সামনে উঠে আসে আরও সম্পত্তির হদিশ। জড়িয়ে যায় প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগও। 

আরও পড়ুন- '৪২ বছর আগের তথ্য চাইছে, তখন তো অভিষেক জন্মাইনি' মমতা

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”
Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget