এক্সপ্লোর

Sealdah-Bongaon: রেল লাইনে ধস! শিয়ালদা- বনগাঁ শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন পরিষেবা

Sealdah Train: আজ সকাল ৮ টা নাগাদ মসলন্দপুর ও হাবড়া স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রেললাইনে (Train Line) ধসের জেরে ব্যাহত রেল চলাচল। শিয়ালদা (Sealdah)- বনগাঁ (Bongaon) শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন (Rail) পরিষেবা। 

আজ সকাল ৮ টা নাগাদ মসলন্দপুর ও হাবড়া স্টেশনের (Habra Station) মাঝে রেল লাইনে (Rail Line) ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা।  

কিছুদিন আগেও ভারী বৃষ্টিতে শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনের ধারে ধস নামে। সেই সময় শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। বাতিল করা হয়েছিল ৫টি লোকাল। ভোগান্তির শিকার হয়েছিল নিত্যযাত্রীরা। বর্ষাকালে রেললাইনের ধারে নির্মাণকাজ চলায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়িয়েছিল যাত্রীরা। ঠিক কী ঘটেছিল? সকাল পৌনে ৬টা নাগাদ কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে আপ সাবার্বান লাইনের পাশে মাটি ধসে যায়। তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সবথেকে বেশি প্রভাব পড়েছিল শিয়ালদা-নৈহাটি শাখায়। রেল সূত্রে খবর, বাতিল করা হয় ৫টি লোকাল। অন্য লাইন দিয়ে কয়েকটি ট্রেন চালানো হয়। 

আরও পড়ুন, হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, তুমুল বিক্ষোভে অন্য ট্রেনে যাত্রীদের নিয়ে যাত্রা

সেইসময়ে ওই লাইন দিয়ে ট্রেন না যাওয়ায়, বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে এলাকায় রেলের নির্মাণকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। 

এদিকে, আজ ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। আরও একবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা । কোনওমতে রক্ষা ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেনের। শিলিগুড়ি জংশন ও গুলমা স্টেশনের মাঝে বিপত্তি। সকাল ৮ টা ৫০ নাগাদ আলিপুরদুয়ার জংশনের দিকে যাওয়ার সময় কাফলিং ছিঁড়ে এগিয়ে গেল ইঞ্জিন। ১৪ বাই ১৬ নম্বর পিলারের কাছে কাফলিং ছিঁড়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যায় ভিস্তাডোম ট্রেনের ই়ঞ্জিন। মেরামতির পর প্রায় আধ ঘণ্টা বাদে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন। হাই স্পিডে চলতে চলতে হঠাৎ থমকে যায় ট্রেন। চূড়ান্ত আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্য়ে।                                                                          

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget