এক্সপ্লোর

Vande Bharat: হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, তুমুল বিক্ষোভে অন্য ট্রেনে যাত্রীদের নিয়ে যাত্রা

Hwh NJP Vande Bharat: শুক্রবার সকালের হাওড়া-এনজেপি বন্দে ভারতের পরিবর্তে একই রুটে, বন্দে ভারতের যাত্রীদেরকে নিয়ে রওনা দিল যুবা এক্সপ্রেস। 

সুনীত হালদার, হাওড়া: ফের খবরের শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার হাওড়া (Howrah)-এনজেপি (NJP) বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) যান্ত্রিক ত্রুটির জেরে সমস্যা তৈরি হয়। এরপর এই ট্রেনযাত্রা স্থগিত হয়। শুক্রবার সকালের হাওড়া-এনজেপি বন্দে ভারতের পরিবর্তে একই রুটে, বন্দে ভারতের যাত্রীদেরকে নিয়ে রওনা দিল যুবা এক্সপ্রেস (Yuva Express)। 

এদিকে, স্পেশাল ট্রেন হলেও, বন্দে ভারতের মানের পরিষেবা না পাওয়ায় হাওড়া স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ।  প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটেও কেন দেওয়া হল সাধারণ আইসিএফ কোচের ট্রেন? প্রশ্ন তুলে হাওড়া স্টেশনেই তুমুল বিক্ষোভ দেখান যাত্রীরা। অভিযোগ, এই স্পেশাল ট্রেনে ছিল না জল। একাধিক বগিতে কাজ করছিল না শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এদিকে, যাত্রী বিক্ষোভের জেরে প্রায় ১ ঘণ্টা পর হাওড়া থেকে ছাড়ে যুবা এক্সপ্রেস। বন্দে ভারতের বেশিরভাগ যাত্রী এই ট্রেনে উঠলেও, বাকি যাত্রীরা ওঠেননি স্পেশাল ট্রেনে। 

অন্যদিকে, রেলের তরফে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপোষ নয়। যেহেতু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তাই ট্রেন চালানো যাচ্ছে না। স্পেশাল ট্রেনেও দেওয়া হবে একই খাবার। বন্দে ভারতের গতিতেই ট্রেন চালিয়ে যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। 

আরও পড়ুন, লোকো পাইলটের তৎপরতায় হাতির সঙ্গে দু'জায়গায় সংঘর্ষ এড়াল ২ ট্রেন

এদিকে, মিজোরামে নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে় বাংলার ২৪ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা। মালদায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল ৫.৫৫ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার স্থগিত হয়ে যায় হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। এরপর, স্পেশাল ট্রেনে চেপে মালদা রওনা হন রাজ্যপাল। ৬.৫০ মিনিটে বিশেষ ট্রেনে মালদা রওনা দেন সিভি আনন্দ বোস।

জুন মাসে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময়ও সমস্যা দেখা দিয়েছিল। হাওড়া থেকে ছাড়ার পর দীর্ঘক্ষণ বন্দে ভারত এক্সপ্রেসের ৪টি কামরার এসি কাজ করেনি, এমনই অভিযোগ করলেন যাত্রীরা। বোলপুর স্টেশনে ট্রেন থামতেই ক্ষোভ যাত্রীরা উগরে দেন। এদিন সকালে, হাওড়া স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত। গন্তব্য় ছিল NJP। ট্রেন ছাড়তেই এই বিপত্তি বলে দাবি। তবে বেশ কিছুটা রাস্তা এগোনোর পর এসি পরিষেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছেন যাত্রীরা।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget