এক্সপ্লোর

Sealdah Station: শিয়ালদা স্টেশনের নাম বদলে যাচ্ছে ?

Sealdah Station Name Change Proposal : শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব ! রেলমন্ত্রীকে প্রস্তাব BJP সাংসদ শমীকের

কলকাতা: শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব বিজেপি সাংসদ শমীকের। এদিন শিয়ালদায় এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর সামনেই  শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করার প্রস্তাব দেন।

শিয়ালদা স্টেশনে একগুচ্ছ নয়া পরিষেবা চালু 

এদিন কলকাতায় আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিয়ালদা স্টেশনে একগুচ্ছ নয়া পরিষেবা চালু করেন তিনি।  রেলমন্ত্রী উল্লেখ করেন, শিয়ালদায় প্ল্য়াটফর্ম ও কোচ বাড়ানোর প্রয়োজন ছিল। তাই সেই ধারণ ক্ষমতা অনুযায়ী একাধিক কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে অধিক সংখ্যক যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন। এই অনুষ্ঠানেই শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব রেখেছে বঙ্গ বিজেপি।

'দেশভাগের পর যখন লক্ষ লক্ষ মানুষ এই শিয়ালদা স্টেশনে এসে নেমেছিলেন'

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'দেশভাগের পর যখন লক্ষ লক্ষ মানুষ এই শিয়ালদা স্টেশনে এসে নেমেছিলেন, তখন যার জন্য আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এখানে ক্যাম্প করে সেই মানুষগুলির সঙ্গে, সহযোগিতা করেছিলেন। তাঁদের পাশে থেকেছিলেন। তাই শিয়ালদা স্টেশনের নাম, দীর্ঘদিনের আমাদের দাবি, আবার রেলমন্ত্রীর সামনে করছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে, নামাঙ্কিত হোক।' 

১৮৬৯ সালে শিয়ালদা স্টেশনের পথ চলা শুরু

উল্লেখ্য, ১৮৬৯ সালে শিয়ালদা স্টেশনের পথ চলা শুরু। তৎকালীন পূর্ববঙ্গীয় রেল বিভাগের আওতায় ছিল। দেশভাগের আগে দার্জিলিং মেল, শিয়ালদা থেকে রাণাঘাট, গেদে, দর্শনা পথ ধরে বর্তমান বাংলাদেশের পথ দিয়ে শিলিগুড়ি পৌঁছত। ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব বঙ্গীয় রেলের শিয়ালদা বিভাগ ভারতের পূর্বরেলের আওতায় আসে। অবশিষ্ট অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এটি এখন বর্তমানে কলকাতার অন্যতম যোগাযোগের মাধ্যম।

আরও পড়ুন, RG কর কাণ্ডের প্রতিবাদে 'অপরাজিতা', হুগলির বনেদি বাড়িতে এবার 'অন্য' দুর্গাপুজো

শুধু শহরতলির ট্রেন ও যাত্রীদের সংখ্যা ধরলে, এটি ভারতের অন্যতম ব্যস্ততম স্টেশন। শিয়ালদায় মোট তিনটি স্টেশন টার্মিনাল রয়েছে। শিয়ালদা উত্তর, শিয়ালদা মেইন এবং শিয়ালদা সাউথ। উত্তর ও দক্ষিণ বিভাগের ট্র্যাকগুলির পৃথকভাবে রয়েছে। উত্তর ও দক্ষিণ অংশটি মূলত দুটি সংযোগ দ্বারা সংযুক্ত। একটি দমদম-মাঝেরহাট চক্ররেল রুট । অপরটি বিধাননগর -পার্কসার্কাস রুট। এই দুটি সংযোগ শিয়ালদা স্টেশনকে এড়িয়ে দুটি বিভাগের মধ্যে ভ্রমণের জন্য তৈরি হয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget