এক্সপ্লোর

Bus Accident: দশমীর রাতে শিয়ালদায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ৩

আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ বাস চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে। 

আবির দত্ত, কলকাতা: পুজোর শহরে ফের বেপরোয়া বাস। দশমীর রাতে শিয়ালদায় ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। আহত হয়েছেন আরও চারজন। পুলিশ সূত্রে খবর, 46 নম্বর রুটের একটি বাস অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে পরপর ৫ জনকে ধাক্কা মারে। মৃত্যু হয় এক তরুণীর। আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ বাস চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে। 

পুজোর শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম্য! শিয়ালদা ফ্লাইওভারের ওপর, রেষারেষির করতে গিয়ে, পরপর পথচারীদের ধাক্কা মারল যাত্রীবাহী বাস। মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৩ জন। ঘাতক বাসের চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

দশমীর রাতে বীভৎস দুর্ঘটনা! ঠাকুর দেখতে বেরিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তিনজনের!
বিসর্জনের বিষাদের মধ্যেই পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিল তিনজন। অদিতি গুপ্ত, রাহুলকুমার প্রসাদ, নন্দিনী প্রসাদ। পরিবারের কেউ ভাবতেও পারেনি আনন্দ মুহর্তের এমন ভয়ঙ্কর পরিণতি হবে!

ঠাকুর দেখতে বেরিয়ে, শিয়ালদায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল, ১ যুবক ও ২ তরুণীর। গুরুতর আহত আরও ৩ জন। দশমীর রাত, ঘড়ির কাঁটায়, প্রায় দেড়টা নর্থের দিকে ঠাকুর দেখতে গিয়েছিলেন, একবালপুরের বাসিন্দা, নন্দিনী প্রসাদ। তাঁর বান্ধবী অদিতি গুপ্ত, ও তাঁর মামাতো দাদা রাহুলকুমার প্রসাদ। প্রত্যেকের বয়স, ১৭ থেকে ৩০-এর মধ্যে। মাত্র ১৩ দিন আগে, সন্তানের জন্ম দিয়েছেন রাহুলের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, শিয়ালদা ফ্লাইওভারের ওপর দিয়ে হেঁটে হেটে এগোচ্ছিলেন তাঁরা। তখনই দুই বেপরোয়া বাসের দৌরাত্ম্য।  রেষারেষির সময়, একটি বাস পিছন দিক থেকে এসে পিষে দেয় পথচারীদের। ঘটনাস্থলেই মৃত্যু হয়, বছর ১৮-র অদিতি গুপ্তর। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

পরিবারের অভিযোগ, রক্তাক্ত অবস্থায়, তরুণ-তরুণীকে নিয়ে NRS, SSKM একাধিক সরকারি হাসপাতালে ঘুরলেও, প্রথমে কেউ ভর্তি নিতে চায়নি। শেষমেষ ভোর রাতে ভর্তি করা হয় SSKM-এ। সেখানে ঠিকমতো চিকিত্‍সা হয়নি বলে অভিযোগ। 

মৃতের আত্মীয়ের কথায়, বাচ্চারা যেমন ঠাকুর দেখতে যায়, তেমনই গেছিল। একটা বাস মেরে চলে যায়। কোনও হাসপাতাল নেয়নি। আমরা এনআরএস, আরজি করে নিয়েছিলাম। সবাই বলল ডাক্তার নেই। পুলিশ স্পটে দাঁড়িয়েছিল। 

মৃতের আরেক আত্মীয়ের কথায়, যদি ট্রিটমেন্ট হত, মেয়েটা বেঁচে যেত। ডাক্তার কেউ শোনেনি। হাসপাতাল ভর্তি নেয়নি। শুনলে মেয়েটা বেঁচে যেত। কোনও ট্রিটমন্ট হয়নি। যদিও এই অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সকালে, দুর্ঘটনাস্থলে যান, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘাতক বাসের চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অপর বাসের চালকেরও খোঁজ শুরু হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget