এক্সপ্লোর

Bagnan Murder: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ফের গ্রেফতার, পুলিশের জালে রিয়ার দেওর

Howrah News: ধৃতের দাবি, কী হয়েছে জানতে থানায় এলে তাঁকে গ্রেফতার করা হয়।

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: বাগনানে জাতীয় সড়কে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এবার নিহত রিয়া কুমারীর দেওর সন্দীপ কুমারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রিয়ার দাদার করা অভিযোগপত্রে নাম রয়েছে এই সন্দীপের। প্রকাশের ভাই সন্দীপ পেশায় শ্যুটিং কোচ।  যদিও ধৃতের দাবি, কী হয়েছে জানতে থানায় এলে তাঁকে গ্রেফতার করা হয়। রিয়ার পরিবার তাঁদের বদনাম করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন ধৃত সন্দীপ। 

অভিযোগ অস্বীকার:
এদিকে, দফায় দফায় জেরার পরেও এখনও নিজের বক্তব্যে অনড় রয়েছেন নিহত অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার। খুন করেনি বলে এখনও দাবি জানিয়ে যাচ্ছেন প্রকাশ। এর আগে প্রকাশকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে তিনি দাবি করেছিলেন,  '২ বছরের মেয়ে রয়েছে আমার, স্ত্রীকে খুন করিনি'। সূত্রের খবর, পুলিশি জেরায় প্রকাশ জানিয়েছেন, তাঁর মা-বাবার সঙ্গে থাকতেন প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় স্ত্রী রিয়া থাকতেন ফ্ল্যাটে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে প্রকাশের যোগাযোগ রাখা পছন্দ করতেন না রিয়া, এমনটাই খবর সূত্রের। রিয়ার লাইফ স্টাইল নিয়ে আপত্তি ছিল প্রকাশের। অভিনেত্রীর খুনের ঘটনায় একাধিক মিসিং লিঙ্ক রয়েছে।

কী কী প্রশ্ন?

  • রাঁচি থেকে এত দূরে বাগনানে এসে কেন খুন?
  • আদৌ কি বাগনানেই খুন করা হয়?
  • খুনের মোটিভই বা কী? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে বাগনান থানার পুলিশ। 

কী ঘটেছিল?
বুধবার ভোরে হাওড়ার বাগনানে, জাতীয় সড়কের ওপর খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী। যিনি ইশা আলিয়া নামেও পরিচিত। সন্তানের সামনেই পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে, তাঁকে খুন করা হয়। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেন, তাঁর স্ত্রীকে খুন করেছে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। কিন্তু, রিয়ার দাদা দাবি করেন, রিয়াকে খুন করেছেন, তাঁর স্বামী। প্রকাশ কুমার, তাঁর প্রথম পক্ষের স্ত্রী, প্রকাশের দুই ভাই, সন্দীপ কুমার ও আকাশ কুমারের নামে বাগনান থানায় FIR করেন মৃতার দাদা। অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে। শুক্রবার গ্রেফতার হন তাঁর ভাই।

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢুকতেই ওঠার চেষ্টা, বোলপুরে বিশৃঙ্খলা

সেরা শিরোনাম

West Bengal: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget