এক্সপ্লোর

IIT Student Death:আদালতের নির্দেশে, শুরু IIT খড়গপুরের ছাত্রের দ্বিতীয় ময়নাতদন্তের প্রক্রিয়া

Second Post Mortem:আদালতের নির্দেশে, IIT খড়গপুরের ছাত্র ফৈজান আহমেদের দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিব্রুগড়ে মাটি থেকে তোলা হয় তাঁর দেহ।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: আদালতের নির্দেশে, IIT খড়গপুরের ছাত্র ফৈজান আহমেদের দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিব্রুগড়ে মাটি থেকে তোলা হয় তাঁর দেহ। ছিলে দুই রাজ্যের পুলিশের প্রতিনিধি ও পরিবারের সদস্যরা।

কী হল?
মঙ্গলবার শুরু হল, আইআইটি খড়গপুরের ছাত্রের দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রক্রিয়া। এদিন অসমের ডিব্রুগড়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি থেকে তোলা হয় দেহ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য মাটি থেকে তোলা হল ফৈজান আহমেদের দেহ। গত ২৫ এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, মাটি থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। সেই মতো এদিন শুরু হল প্রক্রিয়া। 
ম্যাজিস্ট্রেটের পাশাপাশি, উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর ও ডিব্রুগড় পুলিশের প্রতিনিধিরা। ছিলেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। গত বছর ১৪ অক্টোবর, খড়গপুর IIT’র হস্টেল থেকে তৃতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ার পচা-গলা দেহ উদ্ধার হয়। মৃত ফৈজান আহমেদ (২৩) বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। ঘটনায়, CID তদন্ত বা SIT গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার। মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার ভর্ৎসনার মুখে পড়েন আইআইটি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। গত ২০ ফেব্রুয়ারি তিনি মন্তব্য করেন, এখন আর একবার করা ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভরসা করা যাচ্ছে না। এরপরই গঠন করা হয় বিশেষজ্ঞ কমিটি। মৃত ছাত্রের মাথার পিছনে ভারী কিছুর আঘাত রয়েছে বলে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়। বলা হয়, হাতের শিরা কেটে আত্মহত্যার দিকে নজর ঘোরানোর চেষ্টা হতে পারে। হাইকোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাওয়ার পরেই নতুন করে ময়না তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি আরও বলেন, এক মাসের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন করতে হবে। এবং তা করতে হবে চিকিৎসক অজয়কুমার গুপ্তর পর্যবেক্ষণে। মামলার পরবর্তী শুনানি, ৩০ জুন।            

স্মরণে IISER-র ঘটনা...
গত বছর এপ্রিলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের গবেষক শুভদীপ রায়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। সে বার হরিণঘাটা ক্যাম্পাসে ল্যাবের মধ্যে তাঁর অচৈতন্য দেহ মিলেছিল। হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। পুলিশ সূত্রে খবর, মৃতের কাছে একটি সুইসাইড নোট পাওয়া যায়। অভিযোগ, যাঁর অধীনে তিনি গবেষণা করছিলেন, সেই অধ্যাপক তাঁর সঙ্গে সহযোগিতা করছিলেন না। মানসিক চাপ সহ্য করতে গবেষক আত্মঘাতী হয়েছেন, এই অভিযোগ ওঠে। দমদমের বাসিন্দা শুভদীপের মা থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন:হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget