এক্সপ্লোর

Newtown News: নির্মীয়মান বহুতলের ছাদ থেকে মৃতদেহ উদ্ধার, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

Deadbody Recover: পুলিশ সূত্রে খবর, তারা গোপন সূত্রে খবর পায় যাত্রাগাছি ব্রিজের কাছে একটি পরিত্যক্ত নির্মীয়মান বহুতলের ছাদ থেকে পচা গন্ধ বেরোচ্ছে।

রঞ্জিত সাউ, নিউটাউন: নির্মীয়মান বহুতলের ছাদ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিউটাউনে (New Town)। ঘটনাস্থলে ইকোপার্ক থানার (Eco Park Police Station) পুলিশ। যদি ওই  ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।  

মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য নিউটাউনে: পুলিশ সূত্রে খবর, তারা গোপন সূত্রে খবর পায় যাত্রাগাছি ব্রিজের কাছে একটি পরিত্যক্ত নির্মীয়মান বহুতলের ছাদ থেকে পচা গন্ধ বেরোচ্ছে। গতকাল সেখানে যায় ইকো পার্ক থানার পুলিশ। উপরে গিয়ে দেখা যায় মাথা থ্যাথলানো অবস্থায় এক যুবকের পচা গলা দেহ পড়ে রয়েছে। এরপরেই সেই মৃতদেহ উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে (Bidhan Nagar Municipal Hospital) পাঠায় ইকো পার্ক থানার পুলিশ। তবে কীভাবে এই মৃতদেহ ছাদে এল? বা এই ছাদে তাকে খুন করা হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ওই ছাদেই তাকে পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে। ঘটনাস্থলে যান বিধান নগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক। যদিও এখনও পর্যন্ত ওই যুবকের নাম জানা যায়নি। 

রেষারেষিতে দুর্ঘটনা নিউটাউনে: সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২। এদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সোয়া ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে। সেই কারণেই দুর্ঘটনা।

এদিকে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল স্কুল পড়ুয়া। দুদিন পর মিলল দেহ। শুক্রবার গঙ্গা থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকার ঘটনা। গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে যায় মহেশতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কানখুলি পোদিরহাটির বাসিন্দা বছর ১৭-র শেখ আমান। জানা গিয়েছে সাঁতার না জানার কারণে গঙ্গার পাড়েই বসেছিল ওই কিশোর। হঠাৎ জলের তোড়ে ভেসে যায় সে। দুই বন্ধু খোঁজ শুরু করলেও না মেলায়, ফোন যায় বাড়িতে। 

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget