এক্সপ্লোর

Serampore Accident: শ্রীরামপুরে টোটোকে পিষে দিল লরি, মৃত চালক সহ কমপক্ষে ৩

Serampore Accident: বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী হল শ্রীরামপুরের বাসিন্দারা। দিল্লি রোড ধরে কোন্নগরের দিকে যাওয়ার সময় যাত্রীবোঝাই একটি টোটোকে ধাক্কা মেরে পিষে দেয় লরি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি টোটোকে পিষে দিল লরি (Truck-Toto accident)। এর জেরে এখনও পর্যন্ত টোটোতে থাকা তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের (Serampore) বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হুগলি জেলার শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল একটি টোটো। আচমকা পেছন থেকে এসে একটি লরি টোটোটিকে সজোরে ধাক্কা মারে তারপর সামনে দাঁড়িয়ে অন্য একটি লরিতে পিষে দেয়। চোখের সামনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটতে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। তারপর ঘাতক লরি সহ ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি লরিতে ভাঙচুর চালান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি রোড। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট মিটলেও থামেনি অশান্তি, ডোমকলে CPM কর্মীদের দোকান পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

খবর পেয়ে বেশ কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। বেপরোয়াভাবে লরি চালানোর জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকে। এদিকে টোটোয় থাকা যাত্রীদের গুরুতর জখম অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে গিয়ে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই দিল্লি রোড দিয়ে বেপরোয়াভাবে যাতায়াত করে লরি সহ বিভিন্ন গাড়ি। এর ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় ওই এলাকা দিয়ে যাতায়াত করা স্থানীয় বাসিন্দাদের। দিল্লি রোডের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকলেও সমস্যার কোনও সুরাহা হয় না। তাই বৃহস্পতিবার দুর্ঘটনা ঘটতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জনতা ঘাতক লরি সহ বেশ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sandeshkhali Viral Video: ভাইরাল সন্দেশখালির নতুন ভিডিও, রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন রেখা-সহ অন্যদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget