এক্সপ্লোর

Sealdah Train Cancel: শিয়ালদা স্টেশনে ট্রাফিক ব্লকের জের, বাতিল একাধিক লোকাল ট্রেন

Kolkata News: বনগাঁ, হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, শান্তিপুর লোকাল বাতিল। শিয়ালদা সংলগ্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বন্ধ থাকবে ট্রেন। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ রাত ১১ থেকে রবিবার সকাল ৯ পর্যন্ত শিয়ালদা স্টেশনে (Sealdah Station) ট্রাফিক ব্লক। বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local Train)। বনগাঁ, হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, শান্তিপুর লোকাল বাতিল। শিয়ালদা সংলগ্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বন্ধ থাকবে ট্রেন।                                                                                           

শিয়ালদা স্টেশনে ট্রাফিক ব্লক: পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, ১০ ঘণ্টার জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা মেন শাখা এবং বনগাঁ শাখা মিলিয়ে মোট ১৪টি ট্রেন বাতিল থাকবে।

কোন কোন ট্রেন বাতিল থাকবে? 

  • বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৩, ডাউন ৩৩৮১৬
  • হাবরা লোকাল: আপ ৩৩৬৫১, ডাউন ৩৩৬৫২
  • ডানকুনি লোকাল:  আপ ৩২২১১, ডাউন ৩২২১২
  • রানাঘাট লোকাল: আপ ৩১৬১৭, ডাউন ৩১৬১৪
  • কল্যাণী সীমান্ত লোকাল: আপ ৩১৩১১, ডাউন ৩১৩১৪   
  • ব্যারাকপুর লোকাল: আপ ৩১২১৩, ডাউন ৩১২১৪
  • শান্তিপুর লোকাল: আপ ৩১৫১৩, ডাউন ৩১৫১৪

 

অন্যদিকে, নৈহাটি থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত থার্ড লাইনে কাজের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক করা হচ্ছে না। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। এর আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত শিয়ালদা মেন লাইনে বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। সেই সিদ্ধান্তই স্থগিত রাখা হয়েছে।                                                  

মেরামতির কাজের জন্য এর আগে গত মাসে ১২ ঘণ্টা শিয়ালদা-নৈহাটি রুটে ট্রেন বন্ধ ছিল। সেই সময় নৈহাটি-শিয়ালদা শাখায় বাতিল করা হয় ১৪টি ট্রেনটি। এর জেরে আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়। 

আরও পড়ুন: Adenovirus Report: বাড়ছে আক্রান্তের সংখ্যা, অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগ নাইসেডের রিপোর্টে

সেরা শিরোনাম

TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget