এক্সপ্লোর

Adenovirus Report: বাড়ছে আক্রান্তের সংখ্যা, অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগ নাইসেডের রিপোর্টে

West Bengal: গত দেড় মাসে ৫০০-র বেশি নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। এর মধ্যে ৩২ % অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ১২ %-এর শরীরে রাইনো ভাইরাস পাওয়া গেছে ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: অ্যাডিনো ভাইরাস (Adenovirus) নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে নাইসেড-এর রিপোর্ট। গত দেড় মাসে ৫০০-র বেশি নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। এর মধ্যে ৩২ % অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ১২ %-এর শরীরে রাইনো ভাইরাস পাওয়া গেছে । ১৩ %-এর শরীরে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হদিশ মিলেছে। কলকাতার সব শিশু হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আইসিইউ-তে ভর্তি অধিকাংশের বয়স ১-২ বছর। পরিস্থিতি পর্যালোচনায় স্বাস্থ্য ভবনে বসেছে জরুরি বৈঠক।

উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস: একদিকে, জিনোম সিকোয়েন্সিং-এর সিদ্ধান্ত। অন্যদিকে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক।  উদ্বেগের কেন্দ্রে, অ্যাডিনো ভাইরাস। সর্দি, কাশি, জ্বর, ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুগেই চলেছে বাড়ির সবচেয়ে ছোট সদস্যরা।  অনেকক্ষেত্রেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। এই পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়াল নাইসেড-এর রিপোর্ট।  রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত দেড়মাসে রাজ্য স্বাস্থ্য দফতরের পাঠানো ৫০০-রও বেশি নমুনার মধ্যে ৩২% অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ১২%-এর শরীরে মিলেছে রাইনো ভাইরাস।  প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হদিশ মিলেছে ১৩ %-এর শরীরে।  আইসিইউ-তে ভর্তি অধিকাংশের বয়সই ১-২ বছর। শিশুদের আইসিইউ বা PICU-তে ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই।  বি সি রায় শিশু হাসপাতালে Paediatric Intensive Care Unit বা PICU বেড রয়েছে ২৫টি। সব কটিই বর্তমানে ভর্তি। ইন্সটিটিউট অব চাইল্ড হেলথে ICU-র ১৪টি বেডই ভর্তি। মুকুন্দপুর AMRI-তে ICU-র ১০টি বেডেই অসুস্থ শিশুদের চিকিৎসা চলছে।

জরুরি বৈঠক স্বাস্থ্যভবনে: পরিস্থিতি পর্যালোচনায় শনিবার স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক করা হয়। স্বাস্থ্যসচিবের নেতৃত্বে বৈঠকে ছিলেন কলকাতার সব মেডিক্য়াল কলেজের অধ্যক্ষরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলার হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে রেফার কমাতে হবে।  অ্যাডিনো ভাইরাস সংক্রান্ত প্রোটোকল মেনে করতে হবে চিকিৎসা। সতর্ক থাকতে হবে পেডিয়াট্রিক চিকিৎসকদের।  প্রয়োজন হলে নমুনা পাঠাতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে।

শুধুমাত্র শিশুরাই নয়, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। জানা গেছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ঢাকুরিয়া, মুকুন্দপুর ও সল্টলেক আমরি মিলিয়ে ১১৫ জন ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সর্দি-কাশি হলে হালকাভাবে না নিয়ে, চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। করোনা বিধির মতোই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।  এর পাশাপাশি, শিশুদের ভিড়ের মধ্য়ে না নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Job Seekers Agitation: কবে হবে নিয়োগ? ধর্না মঞ্চে প্রতীকী শিবরাত্রি পালন চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget