এক্সপ্লোর

School Uniform: স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো, রাজ্যের নির্দেশ বেআইনি, ফের সুর চড়াল SFI

Biswa Bangla Logo: চলতি বছরে ১৬ মার্চ প্রতিটি জেলার জেলাশাসককে একটি চিঠি দেয় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সত্যজিত্‍ বৈদ্য ও রুমা পাল, কলকাতা: বিশ্ব বাংলার লোগোতে (Biswa Bangla Logo) ‘ব’-এর অর্থ কী? কেন সেই লোগো থাকবে স্কুলের ইউনিফর্মে (School Uniform)? এই প্রশ্ন তুলে ফের তৃণমূলকে নিশানা করল সিপিএম-এর (CPM) ছাত্র সংগঠন এসএফআই (SFI)। স্কুলের ইউনিফর্ম বা লোগো বদল করা বেআইনি। সুর চড়িয়েছে বিজেপি-ও (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলা লোগো নিয়ে ফের বিতর্ক

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক হবে নীল-সাদা, ইউনিফর্মে থাকবে বিশ্ব বাংলার লোগো। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক যেন থামছেই না।

চলতি বছরে ১৬ মার্চ প্রতিটি জেলার জেলাশাসককে একটি চিঠি দেয় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। সরকারের নির্দেশ মতো ‘ক্ষুদ্র, মাঝারি কুটির শিল্প এবং বস্ত্র দফতর’ স্কুল পড়ুয়াদের জন্য নির্দিষ্ট পোশাক তৈরি করে সরবরাহ করবে।

আরও পড়ুন: Mamata Banerjee : নদিয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, নজরে কৃষ্ণনগরে জনসভার বার্তা, যোগ শান্তিপুর রাস উৎসবেও

একই ইস্যুতে স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিবকে চিঠি দেন ক্ষুদ্র, মাঝারি কুটির শিল্প এবং বস্ত্র দফতরের প্রধান সচিবও। সেই চিঠিতে উল্লেখ করা হয়,
প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের দেওয়া হবে সাদা জামা ও নীল রঙের প্যান্ট।

প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রীদের দেওয়া হবে সাদা জামা ও নীল ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের জন্য বরাদ্দ সাদা জামা ও নীল স্কার্ট। আর ষষ্ঠ থেকে অষ্টম ছাত্রীদের দেওয়া হবে নীল-সাদা সালোয়ার কামিজ ও দোপাট্টা।

স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "পোশাকে লোগো মানব না। এক এক স্কুলের এক এক রকম। ব মানে ব্যানার্জী, বাংলার সম্পর্ক নেই। আমরা চালু করতে দেব না। "

স্কুল ইউনিফর্মে লোগো বসানোর বিরোধিতায় সরব বিরোধীরা

বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, "এটা বেআইনি। সব স্কুলের নিজস্ব লোগো, পোশাক আছে। এটা করতে পারে না।" আবার তৃণমূল বিধায়ক তাপস রায়ের বক্তব্য, "ব-এ বাংলাও হয়। ব-এ বেয়ারাও হয়।" স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগোর বিরোধিতা করে এর আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে সিপিআই-এর ছাত্র সংগঠন এআইএসএফ। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget