এক্সপ্লোর

Bengal Recruitment Scam : টালিগঞ্জে ছবিতে টাকা লাগিয়েছিলেন ধৃত প্রমোটার অয়ন? ED র তদন্তে উঠে এল একাধিক কোম্পানির নাম

ED র দাবি,  রিয়েল এস্টেট সংস্থাও রয়েছে অয়নের। রয়েছে প্রোডাকশন হাউস।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam )  ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Baneerjee )  ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল ( Ayan Sheel ) । কেন্দ্রীয় এজেন্সির দাবি, ৫০ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে। এই টাকা লেনদেন নিয়ে প্রোমোটারের কাছ থেকে সদুত্তর মেলেনি।  প্রোমোটার অয়ন শীলের  এক নয়, দুই নয়, অনেকগুলি কোম্পানির হদিশ পেয়েছে ইডি।

প্রায় ৩৭ ঘন্টা  ম্যারাথন তল্লাশি

সল্টলেকের অফিসে প্রায় ৩৭ ঘন্টা  ম্যারাথন তল্লাশির পর  ইডির হাতে গ্রেফতার হয় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল ।  সূত্রের খবর, ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর অয়ন ও তাঁর স্ত্রী কাকলি শীল। সল্টলেকের অফিসে দু’-দু’টি কয়েকলাখি গাড়ি মিলেছে। যার একটি মাহিন্দ্রা SUV, অপরটি হন্ডা সিটি। ইডি সূত্রে দাবি, দুটি গাড়ির রেজিস্ট্রেশনই ABS ইনফোজোনের নামে।

আরও পড়ুন :

অয়নের অফিসের কম্পিউটার খুলে চক্ষু চড়কগাছ ED র, কী কী তথ্য সামনে এল ?

টলিউড ছবিতেও বিনিয়োগ আছে অয়নের ?

ED র দাবি,  রিয়েল এস্টেট সংস্থাও রয়েছে অয়নের। রয়েছে প্রোডাকশন হাউস ইডি-র দাবি, এই সংস্থার মাধ্যমে টালিগঞ্জে ছবি তৈরিতেও বিনিয়োগ করেছিলেন অয়ন। তবে কি নিয়োগ দুর্নীতির টাকা টলিপাড়ায় বিনিয়োগ হয়েছে? তাও খতিয়ে দেখছে ইডি।  

এখন প্রশ্ন, নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগে শুধু প্রোমোটার অয়ন শীলকেই কি বোড়ে হিসেবে ব্যবহার করেছিলেন শান্তনু ? ইডি-র দাবি, অয়ন জেরায় জানিয়েছেন, শান্তনুর সঙ্গে আরও তিনজন বিল্ডিং ডেভেলপারের পরিচয় করিয়ে দেন তিনি। তাঁদের মাধ্যমেও শান্তনু বিনিয়োগ করেছিলেন বলে অয়নের দাবি, খবর ইডি সূত্রে । এবার ইডি-র স্ক্যানারে ওই তিনজন বিল্ডিং ডেভেলপারও। তাহলে এই জাল কতদূর বিছিয়ে ? উঠছে প্রশ্ন । 

৫০ কোটিরও বেশি টাকা লেনদেন?

কেন্দ্রীয় এজেন্সির দাবি, ৫০ কোটিরও বেশি টাকা লেনদেন হয়েছে অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে। এই টাকা লেনদেন নিয়ে প্রোমোটারের কাছ থেকে সদুত্তর মেলেনি। এছাড়াও, অয়নের সল্টলেকের অফিস থেকে শ চারেক OMR শিট, অ্যাডমিট কার্ড, চাকরিপ্রার্থীদের নামের তালিকা, রাজ্যের ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি এবং ডিজিটাল নথি মিলেছে বলে ইডি-র দাবি। ইডি সূত্রে খবর, অয়নের অফিসে ৭টি কম্পিউটারের মধ্যে কয়েকটির অ্যাকসেস পাওয়া যাচ্ছিল না। এরপর অয়নকে এনে সেগুলি খোলা হয়। অয়নকে গ্রেফতারের পাশাপাশি, ২টি ট্রলি ব্যাগে করে প্রচুর নথি নিয়ে যাওয়া হয়েছে ইডি অফিসে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget