এক্সপ্লোর

BJP Chintan Shivir: রিসর্টে ছোট-বড় নেতা, কিন্তু অনুপস্থিত শান্তনু-নিশীথরা, প্রশিক্ষণ শিবির নিয়ে অস্বস্তি বিজেপি-র

West Bengal BJP: হেভিওয়েট মন্ত্রী-সাংসদদের এই অনুপস্থিতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি-র রাজ্য নেতৃত্বের কাছে।

শিবাশিস মৌলিক, কলকাতা: একের পর দুর্নীতির অভিযোগ নিয়ে একদিকে যখন শাসকদল তৃণমূলকে (TMC) কোণঠাসা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্য নেতৃত্ব, সেই সময় রাজারহাটে বিজেপি-র প্রশিক্ষণ শিবির (BJP Chintan Shivir) ঘিরে তৎপরতায় কাঁটা হয়ে বিঁধল একাধিক নেতার অনুপস্থিতি। কারণ রাজ্য বিজেপি-র ছোট-বড় নেতারা সেখানে হাজির থাকলেও, দেখা মেলনি তিন কেন্দ্রীয় মন্ত্রী-সহ পাঁচ সাংসদের। গরহাজির থাকলেন বেশ কয়েক জন বিধায়কও। তাকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। 

প্রথম দিনের পর দ্বিতীয় দিনও নজর কাড়ল অনুপস্থিতি

মঙ্গলবার রাজারহাটের বিলাসবহুল রিসর্ট বৈদিক ভিলেজে বিজেপি-র প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন ছিল। কিন্তু প্রথম দিনের মতোই সেখানে দেখা যায়নি ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম (Kunar Hembram), বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur), কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা এবং বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়াকে।

হেভিওয়েট মন্ত্রী-সাংসদদের এই অনুপস্থিতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি-র রাজ্য নেতৃত্বের কাছে। সূত্রের খবর, বঙ্গ বিজেপি-র তরফে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁদের অনুপস্থিতির কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু প্রত্যেকেই অন্য কাজে ব্যস্ত বলে জানিয়ে দেন। সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এ প্রসঙ্গে তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিজেপি-র বুথ কমিটি আর গরুর গাড়ির হেডলাইট, দু'টোই সমান" ওদের না আছে বুথ, না আছে কর্মী। এক সহকর্মী ওদের কর্মসূচির একটি ফেসবুক পোস্ট দেখালেন। দেখলাম, দিলীপ ঘোষই বাদ।"

আরও পড়ুন: Kolkata Safest City: দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ কলকাতা, নারী-সুরক্ষাতেও শীর্ষে, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

যদিও জল্পনা কানে তুলতে নারাজ রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "যা খুশি জল্পনা হতে পারে। আমাদের প্রশিক্ষণ শিবিরে কারা আসবেন, কেন আসবেন না, কী ভাবে চলবে, সেটা দেখার দায় আমাদের।" তবে এ নিয়ে যোগাযোগ করলে কুনার জানিয়েছেন, মঙ্গলবার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতে রাজস্থানে গিয়েছেন তিনি। বুধবার যাবেন মুম্বইয়ে। সেখানে আরেকটি বৈঠক আছে। কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক। 

বুধবারই বিজেপি-র প্রশিক্ষণ শিবিরের শেষ দিন

শান্তনুও জানিয়েছেন, তিনি বাইরে আছেন। ফোনে তিনি বলেন, "আমি রাজ্যে নেই, বাইরে আছি। ডাক পেয়েছি, আমার দফতরের কাজ ছিল। আমি বাইরে ছিলাম কাজে, আসতে পারব না। আমি জানিয়ে দিয়েছি।" সূত্রের খবর, বুধবার প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে উপস্থিত হবেন বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। দলীয় সূত্রে খবর, তাঁর সঙ্গে শিবিরে যোগ দিতে পারেন এ রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget