এক্সপ্লোর

Shatrughan Sinha: 'কেউ বলছেন দিদিকে ধরে উনি তৃণমূলে আসার চেষ্টা করেছেন', মিঠুনকে নিশানা শত্রুঘ্নর

Mithun Chakraborty: মিঠুন একাধিক দাবি করেছেন, তৃণমূলের একাধিক বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

দুর্গাপুর: এবার আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নিশানায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আগেই দুর্গাপুরে সভা করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মিঠুন চক্রবর্তী। তারপরে তৃণমূলের পাল্টা সভা থেকে বিজেপি এবং মিঠুন চক্রবর্তীকে নিশানা করলেন শত্রুঘ্ন সিনহা। 

এর আগে বিজেপির তরফে অভিযোগ ছিল, সাংসদ হওয়ার পরে এলাকায় দেখা যায় না শত্রুঘ্ন সিনহাকে। তা নিয়েই এদিন মুখ খোলেন সাংসদ। তিনি বলেন, 'প্রতি মাসে দুবারের বেশি আমি আমার লোকসভা কেন্দ্রে আসি। ছটপুজোয় ছিলাম। দুর্গাপুজোয় ১৬ দিন ছিলাম। তার আগে ইদেও ছিলাম।' ট্রেডমার্ক ডায়লগও ব্যবহার করতে দেখা যায় অভিনেতা-সাংসদ  শত্রুঘ্ন সিনহাকে। তিনি বলেন, 'বলব খামোশ, এরকম বলো না।' পাশাপাশি তাঁর মন্তব্য, 'মিঠুন নতুন, ভাল ছেলে, ছোট ভাই।'

মিঠুন বারবার দাবি করেছন, তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। পুরুলিয়া,বাঁকুড়ার পরে দুর্গাপুরের সভাতেও তিনি এ কথা বলেন। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মিঠুন দাবি করেছেন, '২১ জন নন, বরং তার থেকেও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন।' এঁরা কারা ? কী তাঁদের নাম ? মিঠুনের জবাব, তিনি চাইলেই নাম বলতে পারেন। তাঁর যথাযোগ্য  প্রমাণও রয়েছে।  'আমি ব্যাক আপ ছাড়া কথা বলি না... তাঁরা আছেন, স্ট্রংলি আছেন '। তবে, তাঁদের নাম তিনি আপাতত সামনে আনবেন না। এই ইস্যুতেও মিঠুনকে নিশানা করেছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, 'কেউ বলছেন দিদিকে ধরে উনি তৃণমূল কংগ্রেসে আসার চেষ্টা করেছেন।'

মিঠুনের অনুব্রত মন্তব্য:
সম্প্রতি জেলবন্দি বীরভূম তৃণমূলেরর সভাপতি অনুব্রত মন্ডলকে 'বাঘ' বলে সম্বোধন করেছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বীরভূমে দাঁড়িয়েই তার পাল্টা কটাক্ষ করেছেন মিঠুন। তিনি বলেন, 'কাউকে বাঘ বলছেন বলুন, কিন্তু মানুষকে অপমান করবেন না।'

দুর্গাপুরের সভায় 'ক্ষোভ':
দুর্গাপুরের সভাতেই মিঠুনের (Mithun Chakraborty) কাছে ক্ষোভে ফেটে পড়েছিলেন বিজেপি কর্মীরা (BJP Leader)। মিঠুনের সামনেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন কর্মীরা। দলে থেকেও অনেকে তৃণমূলের (TMC) সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও তাঁরা অভিযোগ করেছিলেন। ভোটের পর নেতৃত্বের বিরুদ্ধেই পাশে না থাকার অভিযোগও ছিল কর্মীদের। জেলা সভাপতিকে মঞ্চে ডেকে কর্মীর পাশে থাকার নির্দেশ দেন মিঠুনের। পাশাপাশি, ওই অনুষ্ঠানের মঞ্চ থেকেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে হারাতে মহাজোটের সওয়াল করেছিলেন মিঠুন। তিনি বলেছিলেন,  ‘তৃণমূল যখন সরকারে এসেছে, তখন সবাই সিপিএমকে হারাতে একজোট হয়েছিল। কংগ্রেস, তৃণমূল, এমনকি অস্বীকার করে লাভ নেই বিজেপিও সমর্থন দিয়েছিল। এখন এমন একটা শক্তিকে হারাতে গেলে, সবার একসঙ্গে আসা উচিত। মতাদর্শগতভাবে আমরা আলাদা হতে পারি, থাক সেই জায়গাটা। আমাদের সবাইকে অবশ্যই একজোট হতে হবে।'

আরও পড়ুন: আবাস যোজনায় বাড়ি পেতে 'কাটমানি', পোস্টারে ছয়লাপ চন্দ্রকোণা

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget