এক্সপ্লোর

Paschim Medinipur: আবাস যোজনায় বাড়ি পেতে 'কাটমানি', পোস্টারে ছয়লাপ চন্দ্রকোণা

Corruption Allegation: বামেদের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পের অধীনে ঘর বিলিকে কেন্দ্র করে স্বজন পোষণ ও আর্থিক দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের সরকারি প্রকল্প নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। এবার অভিযোগ আবাস যোজনা ঘিরে। প্রকল্পের অধীনে কাজের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। যা ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বামেদের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পের অধীনে ঘর বিলিকে কেন্দ্র করে স্বজন পোষণ ও আর্থিক দুর্নীতি হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল।    

বারবার দুর্নীতির অভিযোগ:
সব ঠিক থাকলে নতুন বছরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে বিভিন্ন জেলায় বিভিন্ন সরকারি প্রকল্প ঘিরে কাটমানি নেওয়া বা দুর্নীতির অভিযোগ উঠছে। সম্প্রতি মালদায় ১০০ দিনের প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। এবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণা এলাকায় আবাস যোজনা ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল।  

কী অভিযোগ?
চন্দ্রকোণা পুরসভা তৃণমূল পরিচালিত। ওই পুর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার লাগিয়েছে বামেরা। সিপিএমের তরফে ওই পোস্টার লাগানো হয়েছে। সেখানে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। সিপিএমের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে দিতে শাসক দলকে কাটমানি দিতে হচ্ছে। পাশাপাশি, স্বজনপোষণও চলছে বলে অভিযোগ। চন্দ্রকোণার প্রাক্তন বিধায়ক এবং সিপিএম নেতা গুরুপদ দত্ত বলেন, 'যাঁদের দোতলা পাকা বাড়ি আছে, তাঁরা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন। প্রকৃত প্রাপকরা পাচ্ছেন না। সাফাই কর্মী থেকে শুরু করে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেও শুধুমাত্র তৃণমূলের লোকেরাই কাজ পাচ্ছেন।' এই অভিযোগ অস্বীকার করেছে পুর কর্তৃপক্ষ। 

অভিযোগ অস্বীকার:
চন্দ্রকোণা শহর তৃণমূলের সভাপতি প্রদীপ সাঁতরা বলেন, 'সিপিএমের লোক নেই। তাই এসব করছে। সামনে পঞ্চায়েত ভোট। পুরসভা না দেখে ওরা অঞ্চলের কাজ করলে ভাল হয়।' যদিও এই ক্ষোভ ঘিরে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। ২১ নভেম্বর, সরকারি প্রকল্পে স্বজন পোষণ ও কাটমানির অভিযোগে, চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্রর ঘরে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে ঘিরেও চলে বিক্ষোভ। এবার ওই অভিযোগেই পোস্টারে ছয়লাপ চন্দ্রকোণা পুরসভা এলাকা।

দুর্নীতি ইস্যুতে এমনিতেই সরগরম রাজ্য-রাজনীতি। একশো দিনের প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন বিরোধী দলনেতা। বাকি প্রকল্প  নিয়েও বারবার দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। তার মাঝেই ফের আরও একটি অভিযোগ।  

আরও পড়ুন:  'খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে সিএএ কার্যকর হবে, কেউ আটকাতে পারবে না', ফের হুঙ্কার নিশীথ প্রামাণিকের

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget