এক্সপ্লোর

Sheikh Shahjahan Arrest: জালে শেখ শাহজাহান, 'পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি' মন্তব্য কুণালের

Sheikh Shahjahan Update: তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে।

কলকাতা: ইডির (ED) ওপর হামলার ৫৬ দিনের মাথায় জালে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। তৃণমূলের মুখপাত্র ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণীর তিন দিন পর শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। কুণালের বক্তব্য, 'প্রথম থেকেই পুলিশ প্রাশাসনের প্রতি আমাদের আস্থা ছিল।'

পুলিশের ভূমিকায় প্রশংসা কুণালের:  ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গতকাল রাতে মিনাখাঁ থানা এলাকার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। এই গ্রেফতারি প্রসঙ্গে  এদিন কুণাল ঘোষ বলেন, "পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনও পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ প্রত্যাহার করেন। পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা ছিল। তাই আমরা আশা প্রকাশ করেছিলাম দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে। সেটাই হয়েছে।''

 

তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। বারবার শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি জানাচ্ছিলেন তাঁরা। গতকাল সন্ধে থেকেই তৃণমূল নেতার খাস তালুক সরবেড়িয়া থেকে শুরু করে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে চাপা উত্তেজনা ছিল। এর মধ্যেই খবর আসে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন। 

কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থাকে নিয়ে কী মন্তব্য কুণালের?

পুলিশ তো তার কর্তব্য করেছে। এবার সিবিআই নারদায় FIR-এ নাম থাকা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক, ব্রিজভূষণকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারমণ এত বড় বড় কথা বলে গেলেন, দেশের ব্যাঙ্ক থেকে যারা কোটি কোটি টাকা লুঠ করে বিদেশে রয়েছে, তাদের গ্রেফতার করে আনুক। সিবিআই-ইডি এবার কী করে সেটা দেখারও অপেক্ষায় আছি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal News:স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগে পোস্টার, স্থায়ী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা নিয়োগ তুঙ্গে চাপানউতোর

সেরা শিরোনাম

Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget