এক্সপ্লোর

Sheikh Shahjahan Arrest: গ্রেফতার শেখ শাহজাহান, সন্দেশখালিতে পুলিশ পিকেট, মাইকে প্রচার

Sandeshkhali Situation: ইডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শেখ শাহজাহান।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শেখ শাহজাহানকে গ্রেফতারের (Sheikh Shahjahan Arrest) পরেই সন্দেশখালিজুড়ে (Sandeshkhali Chaos) দেখা গেল পুলিশি তৎপরতা। সকাল থেকে মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। মাইকে প্রচার চালানো হচ্ছে। 

গ্রেফতার শেখ শাহজাহান: ED-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির (Law And Order situation) আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে ভোরেই নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। 

কী পরিস্থিতি সন্দেশখালির?

দেড় মাসেরও বেশি সময় ধরে ধরেই ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। বারবার শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি করছিলেন সন্দেশখালির বাসিন্দারা। তৃণমূল নেতা ও তাঁর বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালিজুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। গতকাল সন্ধে থেকেই তৃণমূল নেতার খাস তালুক সরবেড়িয়া থেকে শুরু করে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে চাপা উত্তেজনা ছিল। এরপরই খবর আসে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন। এদিন সকাল থেকে কড়া নিরাপত্তা সন্দেশখালিজুড়ে। বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশি তৎপরতা। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় প্রতিটা মোড়ে রয়েছে পুলিশ পিকেট। সঙ্গে করা হচ্ছে মাইকে প্রচার।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ED। সেই সময় উত্তেজিত জনতা তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয়। মার খেয়ে পালিয়ে আসতে হয় ED-র আধিকারিকদের। তার পর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। ক্রমেই লম্বা হচ্ছিল শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তালিকা। এই আবহে দিনকয়েক আগে শেখ শাহজাহানকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় হাইকোর্ট। তারপরই গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাদশা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal News:স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগে পোস্টার, স্থায়ী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা নিয়োগ তুঙ্গে চাপানউতোর

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget