এক্সপ্লোর

Sheikh Shahjahan:শেখ শাহজাহানের বিরুদ্ধে আর্থিক অভিযোগের বিষয়টি স্পষ্ট জানাক ইডি, দাবি আইনজীবীর

Sandeshkhali Incident Case:সন্দেশখালিকাণ্ডের শুনানিতে এবার ইডি-র বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন শেখ শাহজাহানের আইনজীবী। 'ইডি তাদের আবেদনে জানিয়েছে, তল্লাশিতে গিয়ে তাদের ওপর হামলা হয়েছে। ছি

প্রকাশ সিনহা, কলকাতা: সন্দেশখালিকাণ্ডের শুনানিতে এবার ইডি-র বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন শেখ শাহজাহানের আইনজীবী। 'ইডি তাদের আবেদনে জানিয়েছে, তল্লাশিতে গিয়ে তাদের ওপর হামলা হয়েছে। ছিনতাই এবং মারধরের অভিযোগের কথাও তাদের আবেদনে জানিয়েছে ইডি। এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। এই বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের। শেখ শাহজাহানের বিরুদ্ধে আর্থিক অভিযোগের বিষয়টি স্পষ্ট করে জানাক ইডি।'

আরও যা...
আইনজীবীর প্রশ্ন, 'শেখ শাহজাহান যদি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হন তা হলে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়নি কেন? ইডি কি তাহলে কিছু খুঁজতে গিয়েছিল? না পাওয়ায় নোটিস দিয়ে এসেছে?' এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ ফেব্রুয়ারি, সেদিন আদালতে নিজের বক্তব্য জানাবে ইডি। এর আগে শাহজাহানকে দ্বিতীয়বার নোটিস পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। গত ২৯ দিন ধরে 'বেপাত্তা' শেখ শাহাজাহান কি তাতে সাড়া দেবেন? 

যা জানা গেল...
গত কাল জানা গিয়েছিল, সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে নজর রেখেছে ইডি। সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ক'টা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে ? কোন ব্য়াঙ্কের কোন ব্রাঞ্চে অ্য়াকাউন্ট রয়েছে ? জানতে মুম্বইয়ের অ্য়ান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শেখ শাহজাহানের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের গত ১০ বছরের স্টেটমেন্ট চাওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি রয়েছে তার তালিকাও তৈরি করা হচ্ছে। তৃণমূল নেতা আয়কর রিটার্ন জমা দিতেন কিনা সেই তথ্যও সংগ্রহ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমস্ত ব্য়াঙ্কের কাছে নাম ও প্য়ান কার্ডের নম্বর পাঠিয়ে কোনও গ্রাহকের অ্য়াকাউন্ট সংক্রান্ত তথ্য চায় মুম্বইয়ের অ্য়ান্টি মানি লন্ডারিং ইউনিট। সূত্রের খবর, ব্য়াঙ্ক স্টেটমেন্ট পেলে শেখ শাহজাহানের আয় ও সম্পত্তির হিসেব মিলিয়ে দেখা হবে। 
সন্দেশখালিতে, ED-র ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড, শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ। ED-নোটিস দেওয়া সত্ত্বেও, সিজিও কমপ্লেক্সে হাজির হননি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ! অথচ তিনিই কিনা গোপনপুরী থেকে বারবার আগাম জামিনের আবেদন জানাচ্ছেন ! অন্তরালে থেকেই, মঙ্গলবার ব্য়াঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন শেখ শাহজাহান ! আর বুধবার বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানান সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা।

আরও পড়ুন:মাত্র ৫০০ টাকার জন্য! বাংলাদেশে রুপো পাচারে পথে BSF-এর হাতে ধৃত প্রৌঢ়

সেরা শিরোনাম

BJP: বিজেপিতে যোগ দিলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক
BJP: বিজেপিতে যোগ দিলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
West Bengal News Update: নবান্নে প্রসেনজিৎ-ইউসূফ পাঠান, সল্টলেকে বিজেপির অফিসে সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়
নবান্নে প্রসেনজিৎ-ইউসূফ পাঠান, সল্টলেকে বিজেপির অফিসে সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা
Group C, Group D-র এই কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত, এইসব কর্মীদের পাস করতেই হবে এই পরীক্ষা

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget