এক্সপ্লোর

Sandeshkhali Case: বেপাত্তা শেখ শাহজাহান, সন্দেশখালিতে উলটপুরাণ! শাসক দলের মিছিলের পাল্টা মিছিল গ্রামবাসীদের

Sandeshkhali News: পুলিশ সব জানে। শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে পুলিশই, এমনই দাবি সন্দেশখালির বাসিন্দাদের

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali), পুলিশের (Police) সঙ্গে তুমুল বচসা স্থানীয়দের একাংশের। শেখ শাহজাহান (Seikh Shahjahan) এবং তাঁর ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারের দাবিতে লাঠি হাতে মিছিল মহিলাদের। থানার সামনে মহিলাদের বিক্ষোভে সামিল তৃণমূল (TMC) সমর্থকদের একাংশ। পুলিশ বাধা দেওয়ায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান মহিলারা।                              

শুধু তাই নয়ম পুলিশ সব জানে। শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে পুলিশই। ৪-৫ দিন আগেও তৃণমূল নেতাকে এলাকায় ঘুরতে দেখা গেছে। শেখ শাহজাহানকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। মানসিক, শারীরিক, আর্থিকভাবে মেরেছেন তৃণমূল নেতারা। ওদের হুমকির ভয়ে মুখ খুলতে পারিনি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই গতকাল ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ আগে ব্যবস্থা নিলে এভাবে আইন হাতে তুলে নিতে হত না। এমনই দাবি সন্দেশখালির বাসিন্দাদের। গতকাল গ্রামবাসীরা তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে পুলিশের হাতে তুলে দিলেও তাঁকে গ্রেফতার না করায়, আইন রক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দেশখালির বাসিন্দারা। 

পাশাপাশি, তৃণমূল নেতা শেখ শাহজাহান আর তাঁর সহযোগী শিবু হাজরা, উত্তম সর্দাররা গত ১৩ বছর ধরে অত্যাচার চালিয়েছেন। সন্দেশখালিতে এমনই পাহাড়সম অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, কখনও যাতায়াতের রাস্তা বন্ধ করে, কখনও চাষের জমি দখল করে মাছের ভেড়ি বানিয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দাররা। প্রাক্তন পুলিশ কর্মীর অভিযোগ, ভেড়ির জন্য তাঁর ভিটেবাড়ির ১০ কাঠা জমি কেটে নিয়েছিলেন তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। গ্রামবাসীদের সকলেরই দাবি, তৃণমূলের দাদাগিরিতে আপত্তি জানালেই জুটত কোদালের বাঁট দিয়ে মার। শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করেছে গোটা সন্দেশখালি। 

পথ চলার রাস্তা নেই। রাস্তা কেটে হয়েছে ভেড়ি। ঘরে ঘরে নেই পানীয় জল। জলের পাইপ কেটে ঢুকেছে নোনা জল। প্রতিবাদ করলে মহিলাদের বলা হয়েছে, সাদা শাড়ি পরতে হবে। গতকাল তৃণমূল কর্মী-সমর্থকদের ঘিরে বিক্ষোভের পর আজও ফুঁসছে সন্দেশখালি, ফুঁসছেন স্থানীয়রা।

গতকালের অশান্তির পর থমথমে সন্দেশখালি। এলাকায় মোতায়েন পুলিশ, চলছে রুটমার্চ।             

আরও পড়ুন, সন্দেশখালিতে TMC-র উপর হামলা, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget