এক্সপ্লোর

Howrah: ৪ মাস ধরে বন্ধ জুটমিল, প্রতিবাদে সিটু-র নেতৃত্বে পথ অবরোধ শ্রমিকদের

Jute mill: পুজোর আগেই খুলবে মিল, আশ্বাস দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না

সুনীত হালদার, শিবপুর: ৪ মাস ধরে বন্ধ শিবপুরের হাওড়া (Howrah) জুটমিল (Jute mill)। প্রতিবাদে বুধবার সিটু-র নেতৃত্বে মিলের গেটের সামনে জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা। পুজোর আগেই খুলবে মিল, আশ্বাস দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না। যদিও মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাতে আর মাত্র এক মাস! কোভিড বিধি মেনে তারপরই প্রাণের উৎসবে মাতবে গোটা বাংলা! কিন্তু উৎসবের ভাবনা তো দূর, চার মাস ধরে কাজ হারিয়ে সংসার চালানোই দায় শিবপুরের হাওড়া জুটমিলের প্রায় ৩ হাজার শ্রমিকের। চার মাস ধরে বন্ধ জুটমিল। প্রতিবাদে বুধবার সিটু-র নেতৃত্বে মিলের গেটের সামনে জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। প্রায় ৪৫ মিনিট ধরে চলা বিক্ষোভে তীব্র যানজট তৈরি হয়।

আরও পড়ুন: Bhowanipore: ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস

গত ১০ মে কাঁচামালের অভাবের কারণ দেখিয়ে মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।মাঝে কেটে গেছে চার চারটে মাস! শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ ও শ্রমমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে মিল খোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তাতে কাজ হয়নি।হাওড়া জুটমিলের মালিক শ্রমিক রবি দাসের দাবি, এর আগে মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল, ১ সেপ্টেম্বর খুলবে বলেছিল, ইচ্ছে করে বন্ধ করে রাখছে। মালিকপক্ষ মন্ত্রীর সঙ্গে মিটিং করেছিল। বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন কার্যনির্বাহী সভাপতি দীপক দাশগুপ্তের দাবি, ইচ্ছে করে খুলছে না। 

এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। জুটমিলের বিপুল পরিমাণ বিদ্যুতের বিল বাকি। সিইএসসি-কে বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, গতকাল আমার কাছে এসেছিল মালিকপক্ষ, মেন্টেনেন্স কাজ শুরু করেছিল। আড়াই কোটি ইলেকট্রিক বিল বাকি, সিএসসিকে অনুরোধ আশা করছি খুলে যাবে পুজোর আগে। যদিও,মিল খোলা নিয়ে টালবাহানার অভিযোগ প্রসঙ্গে মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:Kolkata: পর্ণশ্রীতে খুন হওয়া মা ও ছেলের দেহে আঘাতের চিহ্ন, পাকস্থলিতে মিলেছে খাবার

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget