এক্সপ্লোর

Suvendu Adhikari: বিদ্যুৎ উৎপাদন থেকে সরবরাহে ঘাটতি, রাজ্য সরকারকে আক্রমণে শুভেন্দুর

এ দিন সভামঞ্চ থেকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'মমতার নতুন প্রোজেক্ট লোডশেডিং শ্রী। এর মধ্যে আপনারা এসে সমাবেশস্থল ভরিয়ে দিয়েছেন'।

কলকাতা: বিদ্যুৎ সরবরাহ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিদ্যুৎ উৎপাদন থেকে সরবরাহে ঘাটতি নিয়ে এবার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি। সমস্যা সমাধানে বেঁধে দিলেন ২ দিনের সময়সীমা। 'পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। উৎপাদন কমাতে বাধ্য হয়েছে কেন্দ্রগুলি। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট। রাজ্যের এক বড় অংশে বিদ্যুৎ নেই'। সোমবার থেকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 

এ দিন সভামঞ্চ থেকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'মমতার নতুন প্রোজেক্ট লোডশেডিং শ্রী। এর মধ্যে আপনারা এসে সমাবেশস্থল ভরিয়ে দিয়েছেন। মন পশ্চিমবঙ্গে নেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার দিবাস্বপ্ন দেখছেন। দু-জনের প্রাইভেট জেট দমদমে দাঁড়িয়েছে। মোদিকে কী করে সরানো যায়,তার প্রয়াস করছে। আমরা জানি গরুর গাড়ির হেডলাইট হবে না, স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে না। পিসি প্রধানমন্ত্রী হবে না।'

এর আগে গত ২৫ অগাস্ট বিধানসভায় বাকবিতণ্ডায় জড়ান অরূপ বিশ্বাস ও অগ্নিমিত্রা পাল। আসানসোলে লোডশেডিং নিয়ে বৃহস্পতিবার অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক। শুক্রবার পাল্টা জবাব দেন বিদ্যুৎমন্ত্রীও। তিনি কটাক্ষ করে বলেন, 'অগ্নিমিত্রা তো আসানসোলে থাকেনই না। তিনি কীভাবে জানলেন যে সেখানে লোডশেডিং হয় কিনা। কাজের জন্য কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। রাজ্যে কোথাও লোডশেডিং হয় না, দাবি করেন অরূপ বিশ্বাস। অগ্নিমিত্রাও পাল্টা সুর চড়ান। দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে স্পিকারকে এবিষয়ে জানানোর হুঁশিয়ারি দেন। তবে বিধানসভায় বাগবিতন্ডা হলেও পরে অরুপ বিশ্বাসের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় অগ্নিমিত্রাকে।  

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য়ের বেশকিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তা নিয়ে দফায় দফায় উত্তেজনাও ছড়িয়েছে। টানা এক সপ্তাহ ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ ওঠে মালদাতেওয।  প্রতিদিন ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না এলাকায়। এই অভিযোগে মালদার চাঁচলে বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে চলে বিক্ষোভ। বিদ্যুৎ অফিসের ভিতরে ও বাইরে একঘণ্টা ধরে বিক্ষোভ চলে। চাঁচলবাসীর অভিযোগ, সন্ধে হলেই বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকছে না। ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায়, মানুষ নাজেহাল হলেও বিদ্যুৎ দফতরের হেলদোল নেই বলে অভিযোগ। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের তুলে দেয়। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

অন্যদিকে পরিবারতন্ত্র, দুর্নীতি থেকে তোষণের রাজনীতি নিয়ে বিরোধীদের জোট 'I.N.D.I.A'-কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। ২৩ জুন, পাটনায় প্রথম বৈঠকে বসেছিল বিরোধী দলগুলি! তার কয়েকদিন পরই বিরোধীদের প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী বিরোধী রাজনৈতিক দলের সেকেন্ড রাউন্ডের বৈঠকের ঠিক আগের মুহুর্তেও, দুর্নীতি ইস্যুতে চাঁছাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করেন নরেন্দ্র মোদি। আর, এর পরই মুম্বইয়ে তৃতীয় দফায় বিরোধীদের বৈঠকের পর সেই দুর্নীতি ইস্যুতে পাল্টা মোদি সরকারের উদ্দেশে ধারাল আক্রমণ করে 'I.N.D.I.A'। লোকসভা ভোট এগিয়ে আসতে পারে, এই জল্পনার মধ্যে সব দলই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে পরস্পরের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB News Live: প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
প্রাক্তন বিধায়ক সওকত মোল্লার বাড়িতে ও কার্যালয়ে NIA-এর টিম
South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
South 24 Parganas News: নামখানায় এবার চায়ের দোকান থেকে উদ্ধার ভোটার ও আধার কার্ড
Weather Update: দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
TMC News: মমতার পাশ থেকে সরলেন মুসলিম বিধায়করাও, বিদ্রোহী শিবিরে নাম লেখালেন একে একে অনেকেই
মমতার পাশ থেকে সরলেন মুসলিম বিধায়করাও, বিদ্রোহী শিবিরে নাম লেখালেন একে একে অনেকেই

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget