এক্সপ্লোর

Shravani Mela: শ্রাবণ মাসে তারকেশ্বরে ভক্ত সমাগম, বিশেষ ট্রেন ঘোষণা রেলের

West Bengal News: তারকেশ্বরে গোটা শ্রাবণজুড়েই চলে ভক্ত সমাগম। বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরে (Tarakeswar Temple) শিবকে জল নিবেদন করতে দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা।

কলকাতা: শ্রাবণী মেলা (Sravani Mela) উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা। হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) শাখায় বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। রেলের তরফে ঘোষণা করা হয়েছে, আজ ১৭ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত এই ট্রেন চলবে। 

 

বিশেষ ট্রেনের ঘোষণা: তারকেশ্বরে গোটা শ্রাবণজুড়েই চলে ভক্ত সমাগম। বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরে (Tarakeswar Temple) শিবকে জল নিবেদন করতে দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা। এবার তাঁদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেনের ঘোষণা করা হল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) রুটে এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে (Sheoraphuli-Tarakeshwar) এই ট্রেন চালানো হচ্ছে। জুলাই মাসের ১৭, ২১, ২২, ২৮, ২৯ এবং অগাস্টের ৪, ৫, ১১, ১২, ১৫, ১৮ এবং ১৯ তারিখে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। সংশ্লিষ্ট দিনগুলিতে ১২টি ট্রেন চলবে দুই রুটে। 

হাওড়া থেকে তারকেশ্বর

ছাড়বে পৌঁছবে
ভোর 4:05 এবং বেলা 12:50  ভোর 5:35 এবং বেলা 2:20

তারকেশ্বর থেকে হাওড়া

ছাড়বে পৌঁছবে
সকাল 10:55 এবং রাত 9:17  বেলা 12:30 এবং রাত 22:45

শেওড়াফুলি থেকে তারকেশ্বর

ছাড়বে পৌঁছবে
সকাল 6:55, 9:20 এবং বিকেল 4:20, সন্ধে 7:40 সকাল 7:45, 10:15 এবং বিকেল 5:10 এবং রাত 8:30

তারকেশ্বর থেকে শেওড়াফুলি

ছাড়বে পৌঁছবে 
সকাল 5:55, 8:10 এবং বেলা 2:50, সন্ধে 6:40 সকাল 6:45, 9:03 এবং বেলা 3:40 এবং সন্ধে 7:30

 

এদিকে দিনকয়েক আগে উত্তর ২৪ পরগনার খড়দায় বন্ধ লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেন ও গাড়ির সংঘর্ষ হয়। লাইনের ওপর দাঁড়িয়ে থাকা চারচাকার একটি গাড়িকে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। গত রবিবার রাত ৯টা নাগাদ, খড়দায় লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় প্রচন্ড গতিতে দুটি চারচাকার গাড়ি ট্রেন লাইনের ওপর এসে পড়ে। সেই সময় গেট পুরোপুরি পড়ে যাওয়ায় লাইনের ওপরেই আটকে পড়ে গাড়ি দুটি। এদিক, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় ততক্ষণে খড়দার ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির একটিকে। এরপর তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় যাত্রীদের।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Captain Brijesh Thapa: ২৭-এ থামল ব্রিজেশের জীবন, শহিদ ছেলের কফিন ছুঁয়ে বাবা মায়ের গলায় 'ভারত মাতা কী জয়'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget