এক্সপ্লোর

Suvendu Adhikari : 'কোনও অনুমতি নেবেন না' রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক শুভেন্দুর

'এক কোটি হিন্দু রাস্তায় থাকবে । কোনও অনুমতি নেবেন না।  হিন্দু তার উৎসব করবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার'

কলকাতা : ধর্মকে ভোটব্যাঙ্কের রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা ভারতে নতুন নয়। কিন্তু এখন যেমন খুল্লমখুল্লা ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে ব্য়বহার করা হয়, তা অবশ্য় আগে ছিল না। বলছেন বিশেষজ্ঞরাই। ধর্ম নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে পৌঁছেছে। এরই মধ্যে রামনবমীকে ১ কোটি হিন্দুকে পথে নামার ডাক দিলেন শুভেন্দু অধিকারী । 

বিধানসভার পর এবার ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী।  রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর ডাক, 'এবার গোটা বাংলায় এমনভাবে রামনবমী পালন করতে হবে। যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের উপর জবাব দেওয়া যায়, ভাল করে রামনবমী পালন করুন, আমিও থাকব মাঠে'।

শুভেন্দু অধিকারী বলেছেন, 'গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, এক হাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল হবে, এক কোটি হিন্দু রাস্তায় থাকবে । কোনও অনুমতি নেবেন না।  হিন্দু তার উৎসব করবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার'

গতবছরও ভোটের মুখে  রামনবমী পালন ঘিরে চড়ছিল রাজনীতির পারদ।  রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ভাবে নানা অশান্তি হয়েছিল রাজ্যে। তাই নিয়ে রাজনৈতিক তরজাও চরমে ওঠে। এবার রাম নবমীর মাসাধিক কাল আগে থেকেই রামনবমী পালনের ডাক দিলেন শুভেন্দু।  এই বছর হিন্দু , মুসলমান ইস্যুতে বিধানসভা উত্তপ্ত হয়েছে। বাগযুদ্ধে জড়িয়ে পড়ছেন বিধায়করা।  শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন ২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূলের যে মুসলিম বিধায়করা জিতবেন তাঁদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলবেন! তাঁর এই মন্তব্য়ের প্রেক্ষিতে, FIR করা উচিত বলে বুধবারই মন্তব্য করেন, তৃণমূল বিধায়ক ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ! এর মধ্যে আবার চরমে ওঠে  শুভেন্দু ও হুমায়ুন কবীরের বাগযুদ্ধ। শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের তরফে থানায় কোনও অভিযোগ করা না হলেও, একাধিক থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ক্রমেই চড়ছে রাজনীতিতে ধর্মযুদ্ধের পারদ।  

শ্রীরামকৃষ্ণ পরমহংস বলতেন, ' আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। ...আমি সব ভাবই কিছু কিছু করেছি—সব পথই মানি।' পরমহংস দেবের এই বাণী কি মানতে পারবে বাংলা ? নাকি রোজই পারদ চড়বে ধর্মীয় ইস্যুতে ?  

আরও পড়ুন :

কাশির সিরাপ থেকে প্রেসারের ট্যাবলেট, জাল আর জাল! আপনার পরিচিত আর কোন ওষুধ ডাহা ফেল?

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget