এক্সপ্লোর

Sikkim News : সিকিমে বেড়াতে গিয়ে তিস্তায় তলিয়ে গেল গাড়ি, পরিবার সহ নিখোঁজ বিজেপির কর্মী ও পরিবার

Sikkim Accident : পুলিশ তাঁর ছোট ছেলে এবং ভাগ্নেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। চিকিৎসা চলছে তাঁদের। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।

কলকাতা : সিকিমে ভয়ঙ্কর খেলা দেখাচ্ছে প্রকৃতি। প্রবল বর্ষায় খরস্রোতা নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ঘটে গিয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা। রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গিয়েছে সিকিমগামী একটি পর্যটক বোঝাই গাড়ি। খুব সম্ভবত তিস্তার গর্ভেই চলে গিয়েছে গাড়িটি। যাত্রীদের অধিকাংশই নিখোঁজ। ওড়িশার সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই দুর্ঘটনায় নিখোঁজ ওড়িশার এক মহিলা বিজেপি নেত্রীর পরিবার।

বিজেপির সক্রিয় কর্মী নিখোঁজ          

বিজেপির সক্রিয় কর্মী ইতিশ্রী নায়ক এবং তার বড় ছেলে সোহেলের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর ভাই লাটু ( অজিত নায়ক ) এবং তাঁর  শ্যালিকা সুনিতারও এখনও খোঁজ মেলেনি। পুলিশ তার ছোট ছেলে এবং ভাগ্নেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। চিকিৎসা চলছে তাঁদের। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।

কীভাবে  দুর্ঘটনা         

গত বৃহস্পতিবার রাতের দিকে উত্তর সিকিমের চুংথাং এবং মুনশিথাংয়ের মধ্যে তিস্তা নদীতে প্রায় হাজার ফুট গভীরে ছিটকে পড়ে গাড়িটি। ১০ জন পর্যটক এবং চালককে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে গাড়ি চলে যায় তিস্তার গর্ভে। ভরা বর্ষায় এখন টইটম্বুর তিস্তা। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে। তারপর তাঁদের চিকিৎসার জন্য চুংথাংয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। 

মাঙ্গান জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সোনম দেচু ভুটিয়া জানিয়েছেন, উদ্ধারে হাত লাগিয়েছে সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। 

অন্যবারের থেকে এবার আগেই সিকিম ও উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তাই নদীগুলো এখন ভরভরন্ত। সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনে উত্তর সিকিম ও কালিম্পংয়ে অনেকটাই বেড়ে গেছে তিস্তার জলস্তর। আগামী কয়েকদিনও এই দুই এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীর জলস্তর আরও বাড়লে পাড়ের গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে। 

নরেন্দ্র মোদিও সিকিম সফর বাতিল করেন          

সিকিমে প্রকৃতি কয়েকদিন ধরেই প্রতিকূল। তাই বাগডোগরা অবধি পৌঁছেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমে যেতে পারেননি। খারাপ আবহাওয়ার জন্যই তিনি সফর বাতিল করেন। ভার্চুয়ালি ভাষণ দেন। তারই মধ্যেই এই দুর্ঘটনা। 

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget