এক্সপ্লোর

Sikkim Landslide : সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার

ভয়াবহ ধসের কবলে পড়ল সিকিমের ইয়ুকসাম। ধসের কবলে পড়ল দার্জিলিংয়ের  গ্রামীণ হাসপাতালও।

মোহনপ্রসাদ, দার্জিলিং :   পাহাড়ে নাগাড়ে বৃষ্টির জেরে পশ্চিম সিকিমের ইয়ুকসামে নামল ভয়াবহ ধস। চাপা পড়েছে একাধিক বাড়ি ও সরকারি আবাসন। বৃষ্টিতে ভেঙে পড়ল পশ্চিমবঙ্গের তাকদা গ্রামীণ হাসপাতাল ভবনের একাংশ। সেখানে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। তবে মহানদীর কাছে ১১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় ব্যাহত হয় যান ও টয় ট্রেন চলাচল। 

ভয়াবহ ধসের কবলে পড়ল সিকিমের ইয়ুকসাম। ধসের কবলে পড়ল দার্জিলিংয়ের  গ্রামীণ হাসপাতালও। দেওয়াল ভেঙে ঢুকে পড়ল জল-কাদার স্রোত! সেই সঙ্গে বিপদের মুখে পড়ল এ রাজ্যের দুধিয়ার অস্থায়ী সেতু। ধস নামল, ১১০ নম্বর জাতীয় সড়কে।

৩ বছরের মাথায় ফের ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হল সিকিম। একটানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিম সিকিমের কিছু এলাকায়। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় বেশ কিছু বাড়ি। উপড়ে ভেসে যায় গাছপালা। ঘটনায় বড়সড় ক্ষতির মুখে পড়েছে পশ্চিম সিকিমের ইয়ুকসাম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রাম। মাটির তলায় চাপা পড়েছে গ্যালশিং জেলার একাধিক বাড়ি ও সরকারি আবাসন। ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ। 

ক্ষতিগ্রস্ত বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি, নতুন করে ধস ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় ঢালু এলাকা বাসিন্দারা নিরাপদ জায়গায় সরে গিয়েছেন। ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। রিম্বিতে ভয়াবহ ধসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে X POST করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তিনি লিখেছেন, এই কঠিন সময়ে রিম্বির মানুষের পাশে রয়েছে সরকার। পরিস্থিতি এখনও গুরুতর। মানুষের নিরাপত্তাই আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্তরকম পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

টানা বৃষ্টিতে ধসের কবলে পড়েছে দার্জিলিঙের তাকদা গ্রামীণ হাসপাতালও। দেওয়াল ভেঙে ডল-কাদার স্রোত ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতাল একাংশ।  স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কাদামাটির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক রোগীর আত্মীয়।
তাঁকে নিয়ে পাঠানো হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালে। প্রশাসন সূত্রে খবর, নিরাপত্তার কথা মাথায় রেখে তাকদা হাসপাতালের বাকি রোগীদের সরিয়ে আনা হয়েছে জেলা হাসপাতালে। তাকদা হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতি কাজ শুরু হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। 

এর পাশাপাশি, এদিন সকালে ধস নামে ১১০ নম্বর জাতীয় সড়কের মহানদীর কাছে। ব্যাহত হয় গাড়ি ও টয় ট্রেন চলালল। টানা বৃষ্টির জেরে, পাহাড়ি নদীগুলির জলস্তর বেড়েছে। ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু রাস্তা। দুধিয়ায় ফের ভেসে গিয়েছে হিউম পাইপ দিয়ে তৈরি ব্রিজ। এর আগে একাধিক বিপর্যয়ের সাক্ষী হয়েছে সিকিম। 

২০২৩ সালে ৩ অক্টোবর ভোরে, মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমে ফেটে যায় দক্ষিণ লোনক লেক। হুড়মুড়িয়ে নেমে আসা জলের চাপে ভেঙে যায় চুংথাম ড্যাম। উত্তর সিকিমের ঘুম ভাঙার আগেই ভোরের অন্ধকারে হড়পা বান নেমে আসে তিস্তায়। 
উত্তর সিকিমের সিংতামের কাছে বরদাংয়ের সেনাছাউনিতে কাদাজলের নীচে চাপা পড়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। ডুবে যায় সেনা ছাউনি। ভেসে যান জওযানরা। 

চলতি বছরের ২০ জুলাই সিকিমের নামচিতে NHPC-র তিস্তা স্টেজ-6 জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সুড়ঙ্গ তৈরির কাজ চলাকালীন
ধস নেমে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গের মুখ। ভিতরেই আটকে পড়ে মৃত্য়ু হয় বেশ কয়েকজন শ্রমিকের। সেই সব ঘটনার পর এবার বিপর্যস্ত পশ্চিম সিকিম।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget