এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়িতে থালা বাজিয়ে মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ সিপিআই-র

Siliguri News: শিলিগুড়ির হাসমি চক এলাকায় এদিন দেখা গেল এমনই দৃশ্য। যেখানে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখাল সিপিআই। প্রতিনিয়ত গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে।

বাচ্চু দাস, শিলিগুড়ি: মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ। যেভাবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়ছে, তাতে মাথায় হাত মধ্যবিত্তের। এবার তাই থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ সিপিআইয়ের (CPI)। এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়িতে (Siliguri)। 

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ

শিলিগুড়ির হাসমি চক এলাকায় এদিন দেখা গেল এমনই দৃশ্য। যেখানে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখাল সিপিআই। প্রতিনিয়ত গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। মধ্যবিত্তের নাগালের বাইরে সব কিছুর হিসেব। এই পরিস্থিতিতে এদিন হাসমিচক এলাকায় থালা বাজিয়ে প্রতিবাদে সামিল হয় সিপিআই। মূলত খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ বলে জানিয়েছে সিপিআই। দ্রুত এর সমাধান না করলে আরও বৃহত্তরে আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছে তারা। এদিন শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধেও বিভিন্ন ইস্যুতে ক্ষোভ উগরে দেয়। 

এদিন সংসদে মূল্যবৃদ্ধি ও জিএসটি নিয়ে স্লোগান ওঠে 

মূল্যবৃদ্ধি-জিএসটি নিয়ে স্লোগান। এনিয়ে ওয়েলে নেমে হইচই, স্লোগান দেন বিরোধীরা। এই অশান্তির আবহে এদিন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রাখা হল লোকসভার অধিবেশন (Lok Sabha Session)। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) বলেন, নিয়ম অনুযায়ী হাউসের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে আসার অনুমতি নেই। প্রসঙ্গত, গতকালও জিএসটি ও মুদ্রাস্ফীতি নিয়ে কংগ্রেসের শোরগোলের জেরে মুলতুবি রাখা হয়েছিল রাজ্যসভার অধিবেশন। 

এদিকে সংসদ শুরুর আগে সংসদ চত্বরে ধর্না দেন কংগ্রেস সাংসদরা। রাহুল গাঁধীর নেতৃত্বে হয় কংগ্রেস সাংসদদের ধর্না। মূল্যবৃদ্ধি ও ৫ শতাংশ বাড়তি জিএসটি চাপানো নিয়ে হয় ধর্না-প্রতিবাদ। মল্লিকার্জুন খাড়গে বলেন, সংসদের ভিতরে-বাইরে এবার বিরোধীদের একজোট প্রতিবাদ দেখবে মোদি সরকার। অন্যদিকে, বিজেপি নেতা জাফর ইসলামের দাবি, জিএসটি সংক্রান্ত সব আলোচনাতেই বিরোধীরা থাকেন। কিন্তু পরে বাইরে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এধরনের আন্দোলন করেন। 

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ দফতরের ঠিকাকর্মীর, আলোড়ন গলসিতে

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget