এক্সপ্লোর

Vande-Bharat Express: বিকল এসি, পড়ছে জল! বন্দেভারত এক্সপ্রেসের কামরায় ছাতা মাথায় বসে যাত্রীরা

Vande-Bharat Express Update: শিলিগুড়ি থেকে হাওড়াগামী ডাউন বন্দেভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট। সি ১৩ কামরায় এসি বিকল হয়ে যায়৷ মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে বলে যাত্রীদের অভিযোগ৷

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: যাত্রী ভর্তি ট্রেন। বেশিরভাগের মাথায় ধরা ছাতা। ট্রেনের ভিতরেই এমন দৃশ্য! তাও আবার বন্দেভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। কিন্তু কেন? অভিযোগ এসি বিকল (Faulty Air Conditionar) হয়ে নাকি জল পড়তে থাকে ট্রেনের কামরায়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

শিলিগুড়ি-হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে বিকল এসি, জল ঠেকাতে মাথায় ছাতা যাত্রীদের

শিলিগুড়ি-হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে বিকল এসি থেকে জল পড়ার অভিযোগ৷ জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে রইলেন যাত্রীদের একাংশ৷ বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ রেলকর্মীরা জল মুছে কোনওরকমে বিষয়টি সামাল দেন৷ 

শিলিগুড়ি থেকে হাওড়াগামী ডাউন বন্দেভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট। ডাউন বন্দেভারত এক্সপ্রেসের সি ১৩ কামরায় এসি বিকল হয়ে যায়৷ মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে বলে যাত্রীদের অভিযোগ। জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় তাঁদের। যাত্রীদের অভিযোগ, এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়৷ তার উপর জল পড়া শুরু হয়। টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই বোলপুর স্টেশন ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি রেলকর্মীরা এসে জল মুছে কিছুটা সামাল দেন।                                                  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন: West Bengal Weather Update: গরম কাটিয়ে স্বস্তির খবর, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য-জুড়ে

যাত্রীদের অভিযোগ, 'এত টাকা দিয়ে টিকিট কাটতে হয়৷ ফার্স্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা কেন এত নিন্মমানের হবে? আমরা টিটিকে বার বার বলেছি, উনি কোনও ব্যবস্থা করতেই পারেননি৷ ট্রেনের মধ্যে জানলা নেই, এসি খারাপ, জল পড়ছে ভাবুন তো কী অবস্থা!' এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget