এক্সপ্লোর

West Bengal Weather Update: গরম কাটিয়ে স্বস্তির খবর, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য-জুড়ে

Weather Update: আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রয়েছে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আগামী ৭ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Rain Alert)। সপ্তাহান্তে রয়েছে দুর্যোগের পূর্বাভাসও। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। কবে কোথায় কী সতর্কতা? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? (Weather Update)

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় কতটা বৃষ্টি?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে প্রত্যেকদিন থাকবে বজ্রবিদ্যুৎ-সহ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। কয়েক জায়গায় আবার কালবৈশাখী ঝড়ও দেখতে পাওয়া যেতে পারে। 

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী  ২৩ ও ২৪ মে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। আগামী ২৫ তারিখে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। বিশেষ করে দুই দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আজ। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে আজ। আগামী ২৪ ও ২৫ তারিখের জন্য উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল', পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে থানায় শুভেন্দু অধিকারী

কলকাতার ক্ষেত্রে আগামী ৫ দিন সব জায়গাতেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর, ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখতে পাওয়া গিয়েছে। ২২ তারিখে সেটি নিম্নচাপে রূপান্তর হতে পারে, পরবর্তীকালে এটি উত্তর-পূর্ব দিকে যাওয়া সম্ভাবনা আছে। ২৪ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেটি নিম্নচাপে পরিণত হবে। সেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকেই এগিয়ে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা আছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget