এক্সপ্লোর

Siliguri Arrest: কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, শিলিগুড়িতে গ্রেফতার বাবা

Siliguri News: পরিবার সূত্রে জানা গিয়েছে, কন্যা সন্তান জন্মের পর থেকেই স্ত্রী ও পরিবারের সঙ্গে অশান্তি করত রাহুল।

সনৎ ঝা, শিলিগুড়ি: সাড়ে তিন মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনা শিলিগুড়ির প্রকাশনগরে। হাসপাতাল থেকেই গ্রেফতার করা হল অভিযুক্তকে। 

কন্যা সন্তান হওয়ায় অশান্তি ছিল রোজকার ঘটনা। আর তাতেই প্রাণ গেল একরত্তির। সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল বাবাকে। অভিযোগ, সাড়ে তিন মাসের এক কন্যা শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে তার বাবা। অভিযুক্ত বাবার নাম রাহুল মাহাতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, কন্যা সন্তান জন্মের পর থেকেই স্ত্রী ও পরিবারের সঙ্গে অশান্তি করত রাহুল। এমনকি মেয়েকে খুন করার হুমকিও দিত বলে অভিযোগ শিশুর মায়ের। এদিন সকালে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান মা। দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা ওই কন্যা সন্তানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই শিশু কন্যাকে। হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ অভিযুক্তকে আটক করে শিলিগুড়ি থানার হাতে তুলে দেয়।                      

চলতি মাসে একনাগাড়ে বৃষ্টিতে দেওয়াল ভেঙে পড়ে টিনের ঘরের উপর। চাপা পড়ে মৃত্যু হয় দুই শিশুর। ঘটনাটি ঘটে জলপাইগুড়ির রাজগঞ্জে। জানা যায় পাশের বাড়ির পাঁচিল ভেঙে পড়ে টিনের ঘরের উপর। ঘরে শুয়ে ছিল দুই ভাইবোন। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যায় দুই শিশু। আওয়াজ পেয়ে বাইরে থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসেন মা-বাবা। তবে দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পরিবারের দাবি করে, প্রায় দু বছর আগে আবাস যোজনায় আবেদন করেও বাড়ি মেলেনি। মৃত শিশুর বাবা সঞ্জীব মোহন্ত বলেন, "আবেদন করার পর ভেরিফাই করতে আসছিল দু'একবার। আমি বলেছিলাম যে স্যর ঘর কবে পাব আমরা? প্রথম লটে ঘর তো চলে গেল। এখন কবে আসবে ঘর? তো ওঁরা বলেছে এক-দেড় মাসের মধ্যে ঘর ঢুকে যাবে।'' মৃত শিশুর মা রিঙ্কি মোহন্ত বলেন, "আমি অন্ধ হয়ে গেলাম বাবা। দুই সন্তানকে নিয়ে গেল। আমি কী করব বাবা?'' মৃত শিশুর দাদু রঞ্জিত রায় বলেন, "আজকে পাকা বাড়ি যদি থাকত, ঘরটা তো মজবুত থাকত। দেওয়ালটা একদম ঘরের ভিতরে ঢুকে যেত না।''              


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool: বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
বিজেপির সভায় গেলে দেখতে পেতেন ২০০ থেকে ৩০০ সিলিন্ডার রাখা হয়েছে: সায়নী ঘোষ
Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
Narendra Modi Rally: 'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?
'সংবিধান স্বীকৃত পদে বসে এমন হুমকি'? মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যকে নিশানা করে এই আক্রমণ মোদির?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget