এক্সপ্লোর

Siliguri: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

গত ১৮ অক্টোবর, ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে শিলিগুড়ির মেডিকা হাসপাতালে ভর্তি হন স্থানীয় বাসিন্দা বছর পঁয়তাল্লিশের রূপা নাগ। রোগিণীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল ।

সনৎ ঝা, শিলিগুড়ি: স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Sathi Card) থাকা সত্ত্বেও পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ উঠল শিলিগুড়ির মেডিকা হাসপাতালের (Siliguri Medica Hospital) বিরুদ্ধে। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে রোগীর পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, 'যদি কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অসুবিধা করে থানায় গিয়ে ডায়েরি করবেন। কার্ডের পিছনে একটা নম্বর দেওয়া আছে, সেখানে ফোন করবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও, কোনও হাসপাতাল চিকিৎসা করতে অস্বীকার করলে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee)। তা সত্ত্বেও রোগীর পরিবারকে হেনস্থা করার অভিযোগ উঠল শিলিগুড়ির মেডিকা হাসপাতালের বিরুদ্ধে।

গত ১৮ অক্টোবর, ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে শিলিগুড়ির মেডিকা হাসপাতালে ভর্তি হন স্থানীয় দেশবন্ধু পাড়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের রূপা নাগ। রোগিণীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
 
শেষপর্যন্ত নগদ ১০ হাজার টাকা জমা দিলে তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু হলেও, সুস্থ হওয়ার পর নানা অছিলায় রোগিণীকে আটকে রাখা হয়। এই পরিস্থিতিতে শিলিগুড়ির মেডিকা হাসপাতালের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দেয় রূপা নাগের পরিবার। 

সেই ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর, গত ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়। ২৮ অক্টোবর, শিলিগুড়ি প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে রোগিণীর পরিবার। 

রোগিণীর ছেলে রাকেশ নাগ বলছেন, ভর্তি করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে। হাসপাতাল থেকে ছাড়তেও চাইছিল না। ফেসবুকে দেওয়ার পর ছাড়ে। আমরা চাইছি ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগকারীর আইনজীবী সাগ্নিক ভৌমিক বলছেন, আমরা আইনি সহায়তা দিচ্ছি এই পরিবারকে। প্রচুর নার্সিং হোম এভাবে স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না। কিন্তু অনেকেই সাহস করে অভিযোগ জানাচ্ছেন না।

যদিও রোগিণী ও তাঁর পরিবারের অভিযোগই মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। শিলিগুড়ির মেডিকা হাসপাতালের স্বাস্থ্য প্রশাসক গৌরব রায় জানাচ্ছেন, রোগীর বাড়ির লোক ভর্তির সময়ে স্বাস্থ্যসাথী কার্ডের কথা জানাননি। কার্ড থাকলে পরিষেবা দেব না, এমন আমরা কখনই বলিনি।

এদিকে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও, রোগী-হেনস্থার খবর প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। 
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, রাজ্য সরকারের পক্ষে স্বাস্থ্যসাথী প্রকল্প চালানো সম্ভব নয়। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির বিল মেটাচ্ছে না। ফলে অসুবিধা হচ্ছে। রাজ্যকে আজ না হয় কাল, আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হতেই হবে।

শিলিগুড়ির তৃণমূল নেতা ও পুরসভার প্রশাসক গৌতম দেব জানিয়েছেন, এই ধরনের অভিযোগ পাচ্ছি। কিছু নার্সিংহোম সাধারণ মানুষকে বঞ্চিত করছে। জেলা শাসককে বিষয়টি দেখতে বলা হয়েছে। মেডিকা হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে রোগীর পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget