এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়িতে সিপিএমের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার

CPM Rally: গার্ডরেল নিয়ে টানা হ্যাঁচড়া, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুরসভার গেট ভাঙচুরের অভিযোগ। CPM’এর শিলিগুড়ি পুরসভা অভিযান ঘিরে শুক্রবার এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে সিপিএমের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি,  সংঘর্ষে জড়ালেন বাম নেতাকর্মীরা। প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি তৃণমূল পরিচালিত পুরসভা, অভিযোগ সিপিএমের। অস্বিত্বহীন হয়ে পড়েছে বামেরা, তাই এসব করেছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের।

সিপিএমের পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার: গার্ডরেল নিয়ে টানা হ্যাঁচড়া, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুরসভার গেট ভাঙচুরের অভিযোগ। CPM’এর শিলিগুড়ি পুরসভা অভিযান ঘিরে শুক্রবার এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে, চোর ধরো জেল ভরো অভিযানের ডাক দেয় সিপিএম প্রাক্তন মেয়র, অশোক ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করে পুরসভার সামনে আসেন, বাম- নেতা কর্মীরা। পুরসভার চারদিক ঘিরে রাখে পুলিশ কিন্তু, গার্ডরেল ফেলে দিয়ে, এগিয়ে যান CPM কর্মী-সমর্থকরা। এরপর পুরসভার ভিতরে, জনসভা করে বামেরা।

শিলিগুড়ি পুরসভা প্রাক্তন মেয়র ও CPM’এর রাজ্য কমিটির সদস্য অশোক ভট্টাচার্য বলেন, “ক্ষমতায় আসার আগে, যে সব প্রতিশ্রুতির কথা শুনিয়েছিল, তার একটিও রাখেনি তৃণমূল পরিচালিত পুরসভা। জল প্রকল্প থেকে যানজট। শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার বলেন, “ অস্বিত্বহীন হয় পড়েছে বামেরা। ফলে এই সব অসভ্যতা করছে। ধাক্কাধাক্কি করেছে, সরকারি গেট ভেঙেছে।’’সবমিলিয়ে সিপিএমের পুরসভা অভিযান ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার।

এদিকে নারকেলডাঙ্গায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে আগেই। গত রবিবার রাতে, প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে, নারকেলডাঙায় অন্তঃসত্ত্বাকে মারধর, তাঁর পেটে লাথি মারার অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের। এই ঘটনার প্রতিবাদে যতীন দাস পার্ক থেকে কালীঘাটের উদ্দেশে বিজেপির প্রতিবাদ মিছিলের ডাক দেয়। শুক্রবার, দুপুর ৩টেয় যতীন দাস পার্ক থেকে, কালীঘাটের উদ্দেশে মিছিলের ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা। কিন্তু, মিছিল শুরুর আগেই দেখা যায় পুলিশি তত্‍পরতা।  মিছিল শুরুর আগেই বাধা দিলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপির মহিলা মোর্চার কর্মীদের। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কালীঘাটের দিকে মিছিল আটকালেও, বিজেপির মহিলা মোর্চার আরেকটি মিছিল এগোয় আশুতোষ কলেজের দিকে। যদিও সেই মিছিলে বাধা দিতে দেখা যায়নি পুলিশকে। বিজেপির এই কর্মসূচির জেরে, শুক্রবার বেশ খানিকক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যতীনদাস পার্ক চত্বর। 

আরও পড়ুন: Professor Transfer: দুর্নীতি থেকে শিক্ষা রাজ্যের? কলেজের অধ্যাপকদের বদলি এবার অনলাইন পোর্টালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget