এক্সপ্লোর

Siliguri News: ‘টক টু চেয়ারম্যান’ বনাম ‘দেখুন চেয়ারম্যান' শিলিগুড়িতে তৃণমূল-বিজেপি টক্কর

এই প্রেক্ষিতে কলকাতা পুরসভার ‘টক টু কেএমসি’-র ধাঁচে শিলিগুড়ি পুরসভায় চালু হয়েছে ‘টক টু চেয়ারম্যান’ কর্মসূচি। যেখানে ফোনে সরাসরি সমস্যার কথা জানাতে পারছেন শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দারা।

সনৎ ঝা, দার্জিলিং: পুরভোট জল্পনার আবহে শিলিগুড়ি পুরসভায় ‘টক টু চেয়ারম্যান’ কর্মসূচি চালু করেছে তৃণমূল পরিচালিত প্রশাসকমণ্ডলী। তাকে চ্যালেঞ্জ করে এবার ‘দেখুন চেয়ারম্যান’ কর্মসূচি ঘোষণা করল বিজেপি। তা নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।

‘টক টু চেয়ারম্যান’ বনাম ‘দেখুন চেয়ারম্যান। ’যুযুধান দুই শিবিরের দুই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হচ্ছে শিলিগুড়ি পুর এলাকার রাজনীতি। আগামী ১৯ তারিখ কলকাতা পুরসভায় ভোট। রাজ্যের বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে, তা এখনও স্পষ্ট নয়।

এই প্রেক্ষিতে কলকাতা পুরসভার ‘টক টু কেএমসি’-র ধাঁচে শিলিগুড়ি পুরসভায় চালু হয়েছে ‘টক টু চেয়ারম্যান’ কর্মসূচি। যেখানে ফোনে সরাসরি সমস্যার কথা জানাতে পারছেন শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দারা।

পুরভোট জল্পনার মধ্যে এমন কর্মসূচি কেন, সেই প্রশ্ন তুলে আগেই সরব হয়েছে বিরোধীরা। এবার ‘টক টু চেয়ারম্যান’কর্মসূচির পাল্টা ‘দেখুন চেয়ারম্যান’ কর্মসূচি ঘোষণা করল বিজেপি। বিজেপি সূত্রে খবর, জানুয়ারি থেকে মাসে দুই শুক্রবার তা অনুষ্ঠিত হবে। দুই বিধায়কের কাছে পুরপরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দারা। 

সমস্যার বিষয়টি ভিডিও করেও পাঠাতে পারবেন তাঁরা। তা তুলে ধরা হবে পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের কাছে। বিজেপি সূত্রে খবর, শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৩টি ওয়ার্ডের মানুষের কথা শুনবেন বিধায়ক শঙ্কর ঘোষ। বাকি ১৪টি ওয়ার্ডের বাসিন্দাদের কথা শুনবেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক।  

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, চেয়ারম্যানকে আমরা সাহায্য করব। উনি শুনতে চেয়েছেন। আমরা এবার দেখাব। কোথায় কী কী সমস্যা আছে।
বিজেপি-র এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল ও শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলী। 

শিলিগুড়ির তৃণমূল নেতা ও প্রশাসকণ্ডলী সদস্য পুরসভা রঞ্জন সরকার, রাজনৈতিক মুনাফা লুটতে দুই বিধায়কের নাটক। মানুষের অভাব অভিযোগ শোনার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বদাই রয়েছেন চেয়ারম্যান। রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাহলে তো "প্রধানমন্ত্রী দেখুন" এই কর্মসূচি নেওয়ার দরকার রয়েছে। বিজেপি-র কর্মসূচিতে কতটা সাড়া মেলে, এখন সেটাই দেখার।

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget