এক্সপ্লোর

Panchayat Election: সিঙ্গুরের বেড়াবেড়িতে ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের

পঞ্চায়েত ভোট মিটেছে প্রায় ২ মাস হতে চলল। কিন্তু, সেই ভোটগ্রহণ ও গণনাকে কেন্দ্র করে যে ভুরিভুরি অভিযোগ উঠেছে, বহু ক্ষেত্রেই তার নিষ্পত্তি হয়নি এখনও।

সৌভিক মজুমদার, কলকাতা : সিঙ্গুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বালি-জগাছায় পুনর্নির্বাচনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। এদিন, মামলাকারী আদালতে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

পঞ্চায়েত ভোট মিটেছে প্রায় ২ মাস হতে চলল। কিন্তু, সেই ভোটগ্রহণ ও গণনাকে কেন্দ্র করে যে ভুরিভুরি অভিযোগ উঠেছে, বহু ক্ষেত্রেই তার নিষ্পত্তি হয়নি এখনও। এই প্রেক্ষাপটে, হুগলির সিঙ্গুরের বেড়াবেড়ির ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের, ভোট বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

পাশাপাশি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বালি-জগাছায় পুনর্নির্বাচনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। ভোট গণনার দিন অর্থাৎ ১১ জুলাই,সিঙ্গুরের এই নেতাজি জয়ন্তী পাঠাগারে, বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর সংসদের ভোট গণনা হয়। 

তৃণমূলের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ তোলে বিরোধীরা। ফলে স্থগিত হয়ে যায় গণনা। ওই বুথে ফের ভোটের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলায় শনিবার, বিচারপতি অমৃতা সিন্হা প্রশ্ন করেন,সিঙ্গুরের বেড়াবেড়ি ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের নেতাজি জয়ন্তী পাঠাগার গণনা কেন্দ্রের ছিনতাই হওয়া ব্যালট কার? কোন দলের প্রার্থী গণনার বাক্স থেকে ছিনতাই হয়েছিল? 

ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে সেটা নিশ্চিত করা গেলে ভোটের নির্দিষ্ট ফলাফল জানা যাবে। বিচারপতি অমৃতা সিন্হা বলেন, ভোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণের সময় কমিশন সিসিক্যামেরার ফুটেজ দেখেনি। 

এরপর, সিঙ্গুরের বেড়াবেড়ি ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোট বাতিলের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন তিনি। বিচারপতি সিন্হা নির্দেশ দেন, যদি দেখা যায় মামলাকারীর বাক্স থেকে ছিনতাই হয়েছে, তাহলে রাজ্য নির্বাচন কমিশন নতুন নির্দেশিকাও জারি করতে পারে।

এই মামলায় ৩ সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, পঞ্চায়েত ভোট গণনার দিন, হাওড়ার বালি-জগাছার অভয়নগর-দুর্গাপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকার পল্লিমঙ্গল বিদ্যামন্দিরের গণনাকেন্দ্রের বাইরে ব্যালট উদ্ধারকে কেন্দ্র করে তুলকালাম বাধে! 

সিপিএম দাবি করে, সেই ব্যালটগুলিতে তাদের প্রার্থীকেই ভোট দেওয়া হয়েছিল! সিপিএম কর্মীদের মারধরের অভিযোগও ওঠে। ওই কেন্দ্রে তৃণমূল জয়ী হলেও, ব্যালট-বিতর্কে হাইকোর্টে মামলা করেন সিপিএমের জগাছা উত্তর এরিয়া কমিটির সম্পাদক দেবীপ্রসাদ ভৌমিক। 

১৩ জুলাই কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে, বিচারপতির প্রশ্নের জবাবে চাঞ্চল্য়কর স্বীকারোক্তি করেন হাওড়ার বালি-জগাছা ব্লকের বিডিও পারমিতা ঘোষ। তিনি বলেন, গণনার সময় ব্যালট ছিনতাই করা হয়েছিল! তাই গণনাকেন্দ্রের বাইরে গিয়েছিল ব্যালট! সব পক্ষের সওয়াল জবাব শুনে গণনাকেন্দ্রের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা।

শনিবার, সেই সিসিটিভি ফুটেজ এজলাসে বসে দেখেন বিচারপতি। তারপরই, এদিন মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালত জানাল, অশান্তির কিছু ছবি ধরা পড়লেও এর ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া সম্ভব নয়। পুলিশ তার তদন্ত চালিয়ে নিয়ে যাবে।  এদিন, মামলাকারী আদালতে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget