এক্সপ্লোর

West Bengal SIR: SIR-আতঙ্কে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, 'মানসিক অবসাদের জেরেই ব্রেন স্ট্রোক', দাবি তৃণমূলের

তৃণমূলের দাবি, 'SIR-ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই শিক্ষক। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নিজের ও স্ত্রীর নাম ছিল না। মানসিক অবসাদের জেরেই ব্রেন স্ট্রোক।'

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে SIR-আতঙ্কে এক শিক্ষকের মৃত্যুর অভিযোগ তৃণমূলের। মৃতের নাম শাহাবুদ্দিন পাইক, বয়স ৪৫। শাহাবুদ্দিন পাইক ঢোলাহাটের কিশোরপুর হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

তৃণমূলের দাবি, 'SIR-ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই শিক্ষক। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নিজের ও স্ত্রীর নাম ছিল না। মানসিক অবসাদের জেরেই ব্রেন স্ট্রোক। জানা গিয়েছে, 'গত শনিবার, ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহাবুদ্দিন। তাঁকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।' ৫ দিন ICU-তে থাকার পর বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়, দাবি পরিবারের।

পরিবারের তরফে বলা হয়েছে, 'যেহেতু নাম ছিল না তা নিয়ে খুব চিন্তা করছিলেন। এর পর কী হতে চলেছে সেটা নিয়ে ভাবছিল খুব। এই করে করেই শেষ হয়ে গেল।' 

রাতেই পরিবারের সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ ও কুলপির বিধায়ক। SIR-এর সঙ্গে এই মৃত্যুর কোনও সম্পর্ক নেই, পাল্টা দাবি বিজেপির। পদ্ম শিবিরের তরফে এও বলা হয়েছে, তৃণমূলের তরফে মিথ্যে প্রচার করা হয়েছে। 

অন্যদিকে, বীরভূমে ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। সিউড়িতে বিমান প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু, বাড়ি সাঁইথিয়ায়। 'SIR নিয়ে দুশ্চিন্তা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু', SIR চালু হওয়ায় অতিরিক্ত চিন্তা থেকেই মৃত্যু, দাবি তৃণমূলের।

পরিবারের দাবি, '২০০২ সালের ভোটার তালিকায়, তাঁর নামের পদবী প্রামাণিকের বদলে পাল লেখা ছিল। এই ঘটনা চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বিমান প্রামাণিক, দাবি পরিবারের। SIR-আতঙ্কে মৃত্যু হয়েছে তাঁর, দাবি তৃণমূলের। 'শ্মশানে, হাসপাতালে তৃণমূলের নেতারা ঘুরে বেড়ায়', কেউ মারা গেলে, তাঁদের নামে SIR-আতঙ্ক জুড়ে দিচ্ছে তৃণমূল, দাবি বিজেপির।                                            


এর আগে SIR আতঙ্কে এবার বহরমপুরে হকারের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল। পরিবারের দাবি, ২০০২-এর ভোটার তালিকায় তারক সাহার নাম ছিল না। তাই তিনি চাপে ছিলেন। তৃণমূলের দাবি, SIR আতঙ্কের বলি হয়েছেন ওই হকার। যদিও, এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।                                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget