এক্সপ্লোর

SIR News: SIR-এর প্রতিবাদে আমরণ অনশনের কর্মসূচী মমতা ঠাকুরের অনুগামীদের, ঠাকুরনগরের অসুস্থ নদিয়ার বাসিন্দা

SIR Protest: পশ্চিমবঙ্গে SIR-শুরুর পরদিন থেকে... মতুয়া ঠাকুরবাড়িতে অনির্দিষ্টকালের জন্য় অনশন চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ঠাকুরনগরে মতুয়াদের SIR-বিরোধী অনশনে অসুস্থ হলেন নিতাই মণ্ডল।
  • SIR-এর পরদিন থেকেই অনশন, পঞ্চম দিনে ৯ জন অসুস্থ।
  • মমতা ঠাকুর অভিযোগ করেছেন, শান্তনু ঠাকুর অধিকার বঞ্চিত করার চক্রান্ত করছেন।
  • শান্তনু ঠাকুর বলেছেন, নাগরিকত্ব দিলে ভোটার হিসেবে থাকা যাবে।

সমীরণ পাল, বিশ্বজিৎ দাস, কলকাতা: SIR-এর প্রতিবাদে ঠাকুরনগরের অনশনে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। SIR-শুরুর পরদিন থেকেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। এদিকে, দিন যত গড়াচ্ছে SIR-কে কেন্দ্র করেই ততই তপ্ত হচ্ছে ঠাকুরনগরের মতুয়াবাড়ি। 

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের চিকিৎসক ও সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলছেন, 'নিতাই মণ্ডল। ইনি অনশনে বসে আছেন। ইনি আজকে সকালে সম্ভবত হার্ট অ্য়াটাকের মতো সমস্য়া হয়েছে।' SIR-এর ফর্ম বিলি, SIR- বিরোধিতায় অনশন, একদিকে যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে, তখন SIR-বিরোধিতায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুরপন্থীদের অনশন কর্মসূচি রবিবার পঞ্চম দিনে পড়ল। আর এদিনই অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মণ্ডল। বয়স ৬৫ বছর। অনশনকারীদের দাবি, এনিয়ে ৫ দিনে মোট ৯ জন অসুস্থ হলেন।

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের চিকিৎসক ও সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলছেন, 'ইনি আজকে সকালে সম্ভবত হার্ট অ্য়াটাকের মতো সমস্য়া হয়েছে। খুব আশঙ্কাজনক। আমরা ঠাকুরনগর হাসপাতালে ভর্তি করেছিলাম। ওখান থেকে রেফার করেছে বনগাঁতে। আমরা ২১ জন ছিলাম ধারাবাহিক। গতকাল পর্যন্ত ৮ জন আর আজকে আরেকজন, এই হার্ট অ্য়াটাক হল।' SIR-এ কার নাম থাকবে আর কার বাদ যাবে, তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন মতুয়াদের একাংশ।

এই আবহেই পশ্চিমবঙ্গে SIR-শুরুর পরদিন থেকে... মতুয়া ঠাকুরবাড়িতে অনির্দিষ্টকালের জন্য় অনশন চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী মতুয়ারা। পাল্টা, শান্তনু ঠাকুরের নেতৃত্বে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তরফে চলছে মতুয়াদের নাগরিকত্ব কার্ড দেওয়ার জন্য় CAA ক্যাম্প। এই আবহে SIR-ঘিরে ক্রমেই জোরালো হচ্ছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির ভিতরের লড়াই। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তৃণমূলের রাজ্য়সভার সাংসদ ও সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলছেন, 'চক্রান্ত করে শান্তনু ঠাকুর নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নরেন্দ্র মোদি ও অমিত শাহ সেখানে তাঁদের ( মতুয়াদের) অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। SIR-এর নাম করে মতুয়াদের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করেছে।'

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বিজেপি সাংসদ ও সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর বলছেন, 'অলরেডি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছে তাদের আর ডিপোর্ট করা যাবে না তাঁদের। তাহলে তাঁরা কোথায় যাবে? ভারতেই থাকবে। ভারতে থাকলে তাঁদের নাগরিকত্ব দেবে। নাগরিকত্ব দিলে সে ভোটার হিসেবে থাকছে। স্বাভাবিকভাবে মানুষকে বলা যায় আপনাদের আতঙ্কের কিছু নেই। যারা আপনাদের ভেতর আতঙ্ক তৈরি করছে এরা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যপূরণের জন্য অনেককিছু করছে।'

SIR-বিরোধিতায় শুক্রবারই মমতা ঠাকুরপন্থীদের অনশনের মঞ্চে দেখা যায় বাম ও কংগ্রেস নেতাদের। এদিনও সিপিএমের গলায় শোনা গেছে সেই SIR-বিরোধিতার সুর। যার পাল্টা জবাব দিয়েছেন শান্তনু ঠাকুর। সব মিলিয়ে SIR-ইস্য়ুকে ঘিরে সংঘাত বাড়ছে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget