এক্সপ্লোর

Anubrata Mondal: 'জয় বাংলা', অনুব্রত মণ্ডল আদালত-চত্বর থেকে বেরোনোর সময়ও স্লোগান জারি সমর্থকদের

Cattle Smuggling Case: তাঁকে নিয়ে বেরোতে গেলেই  তৃণমূলের দাপুটে বীরভূম জেলা সভাপতির সমর্থনে স্লোগান দিতে থাকেন দলের কর্মী-সমর্থকরা। সিবিআইয়ের বিশেষ আদালত চত্বর তখন 'জয় বাংলা' স্লোগানময়।

প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, আসানসোল: 'গরু চোর' (Cattle Smuggling) কটাক্ষের পাল্টা 'জয় বাংলা'। দুটো ছবিরই সাক্ষী আসানসোলের (asansol) বিশেষ (special) সিবিআই আদালত (court)। 

কী হয়েছে?
গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে শনিবার চারদিনের সিবিআই হেফাজত দেয় বিশেষ আদালত। এর পর তাঁকে নিয়ে বেরোতে গেলেই  তৃণমূলের দাপুটে বীরভূম জেলা সভাপতির সমর্থনে স্লোগান দিতে থাকেন দলের কর্মী-সমর্থকরা। সিবিআইয়ের বিশেষ আদালত চত্বর তখন 'জয় বাংলা' স্লোগানময়। এবিপি আনন্দের ক্য়ামেরায় নিজেদের অনুব্রত-সমর্থক বলে দাবি করে এক জন বলেন, 'ওঁকে ফাঁসানো হয়েছে। কিছু বলার নেই।' অন্য জনের দাবি, সবটাই বিজেপির ষড়যন্ত্র। কিন্তু গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে অনুব্রতর যে সম্পত্তির খতিয়ান মিলেছে, সে ব্যাপারে কী বলবেন? তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সমর্থকদের বক্তব্য একটাই, তদন্ত হোক। তদন্তে যদি প্রমাণিত হয় উনি অন্যায় করেছেন, তা হলে যা শাস্তি হওয়ার হবে। পাল্টা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, 'তৃণমূল তো চোরেদের দল। চোরেরা চোরেদের নামে জয়ধ্বনি দেবে, এটাই তো স্বাভাবিক।

স্লোগান-পাল্টা স্লোগান চলছেই...
গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই। তার তদন্তে নেমে অনুব্রত-সহ ঘনিষ্ঠদের প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যায়। এ ছাড়াও নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিস মিলেছে বলে জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। অনুব্রতর চালকল থেকেই রেশনের চাল আসত বলে অভিযোগ। কিন্তু এ দিন কার্যত সব অভিযোগ খারিজ করে দেন অনুব্রত। এদিন তাঁকে নিয়ে দুপুর পৌনে ১টা নাগাদ আসানসোল আদালত চত্বরে এসে পৌঁছয় সিবিআই কনভয়। সেখানে গাড়ি থেকে অনুব্রতকে নামাতেই উড়ে আসে একের পর এক কটাক্ষ। আদালত চত্বরে উপস্থিত ছিলেন অনুব্রতর সমর্থকরাও। তাঁরাও অনুব্রতর সমর্থনে রব তুলতে শুরু করেন। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দু’পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। শনিবার আদালত চত্বরে অনুব্রতকে দেখে মেজাজ হারান এক ব্যক্তি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তিনি বলেন, ‘‘গরুচোরের সেবা কেন? আমাদজের জীবন যে শেষ করে দিল, তার এত সেবা কেন?’’পাল্টা ‘কেষ্ট মণ্ডল জিন্দাবাদ’, ‘জয় বাংলা’রব তোলেন অনুব্রত সমর্থকরা। 
তার জের চলল বীরভূম জেলা সবাপতি আদালত চত্বর ছেড়ে বেরোনোর সময়ও। 

আরও পড়ুন:প্রচুর টাকা নিয়ে 'সরকারি গাড়িতে' ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান IT দফতরের: PTI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget