এক্সপ্লোর

Soham Chakraborty Slap : 'অভিষেকের নামে কুকথা', তুমুল তর্কাতর্কি, রেস্তোরাঁর মালিককে ঠাস-ঠাস 'চড় সোহমের' !

Soham Chakraborty Controversy : সোহমের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন মাত্র ! 

কলকাতা : মেজাজ হারালেন অভিনেতা। গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চড় ! বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। ঘটনার সূত্রপাত শুক্রবার । নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম । অভিযোগ, রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক  সোহম চক্রবর্তী।

সূত্রের খবর,  সোহমের শ্যুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শ্যুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললে, হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তাঁর উপর চড়াও হন। এমনকী, সোহম চক্রবর্তীও তাঁকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে, ওই রেস্তোরাঁ মালিককে তিনি তিন-চারটে চড় মেরেছেন মাত্র ! 

রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম নিজেই মেরেছেন। কোনওরকম কমার্শিয়াল ডিল ছাড়াই তাঁর রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি। কিন্তু শুটিং চলাকালীন, তাঁদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয়। তাই নিয়ে বাঁধে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে তরজা। এরপরই ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন, 'জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু !' তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন, তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হোন বা নরেন্দ্র মোদির বন্ধু, আপনারা ঝামেলা বাড়াবেন না, আমার গেস্ট আসবেন। তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিল-চড়-ঘুষি চালিয়ে দেন। রেস্তোরাঁর মালিকের দাবি, তাঁর ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই ত্রস্ত তাঁরা। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। 

সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা। সেখানে দেখা যায় সোহম রেস্তোরাঁর মালিককে কলার চেপে ধরে মারতে মারতে এগিয়ে নিয়ে যান। তারপর কিল,চড়, লাথ , ঘুষি সবই চালানো হয়। মারধর করার অভিযোগ সোহমের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেও। রেস্তোরাঁর মালিকের দাবি, সোহম তাঁকে হুমকি দেন, 'দেখবি পাওয়ার কী হয়'?  

পরে সোহম অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করেছিলেন বলেই মাথা গরম হয়ে গিয়েছিল তাঁর। তাই মারধর করেছিলেন। 

আরও পড়ুন : আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী

তৃণমূল কংগ্রেস নির্বাচনে উল্লেখযোগ্য ভাল ফল করার পর বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের বাইক বাহিনীর দাপটের অভিযোগ পাওয়া যাচ্ছে। কলকাতা উত্তরের উল্টোডাঙা চত্বরে বৃহস্পতিবার বিকেলে নজিরবিহীন ভাবে জয়ের উদযাপন করল তৃণমূল। উল্টোডাঙার একাধিক আবাসনের ভিতরে দাপিয়ে বেড়ায় শ'খানেক অটো-বাইক।  লোকসভা ভোটের ফল ঘোষণার পর কোথাও মুখ ঢেকে হল হামলা। চক্রবেড়িয়া রোডের একটি আবাসনে মাঝরাতে ছোড়া হল একের পর এক কাচের বোতল। সিসিটিভি ক্য়ামেরাতেও ধরা পড়ে সেই ছবি। আবার, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ের পর, উল্টোডাঙার একাধিক অভিজাত আবাসনে, শতাধিক অটো-বাইক নিয়ে মিছিল করে তৃণমূল। যা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। সবমিলিয়ে লোকসভা ভোটপরবর্তী পরিস্থিতি উত্তপ্ত।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget