এক্সপ্লোর

Sonarpur News: রং খেলার পর প্রেমিকাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ মত্ত প্রেমিকের বিরুদ্ধে

প্রেমিকার দাবি, রং খেলার জন্য গতকাল তাঁকে বাড়িতে ডাকেন প্রেমিক। অভিযোগ, রং খেলা পর মত্ত অবস্থায় গালিগালাজ করায় প্রতিবাদ করেন প্রেমিকা।

সোনারপুর: দোলের দিন রং খেলার পর, মত্ত অবস্থায় প্রেমিকাকে (Girlfriend Beaten) মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরের (Sonarpur) ঘাসিয়াড়া এলাকায়। প্রেমিকার দাবি, রং খেলার জন্য গতকাল তাঁকে বাড়িতে ডাকেন প্রেমিক। অভিযোগ, রং খেলা পর মত্ত অবস্থায় গালিগালাজ করায় প্রতিবাদ করেন প্রেমিকা। তার জেরে প্রেমিক ও তাঁর দাদা মিলে ওই যুবতীকে মারধর ও শ্লীলতাহানি (Molestation) করেন বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে তিলজলা (Tiljala Shootout) গুলিকাণ্ডে এবার প্রোমোটিং-যোগ (Promoting) মিলেছে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলায় হনুমান মন্দিরের কাছে ৩ রাউন্ড গুলি চলে। প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত বাবা-ছেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। 

আক্রান্তদের পরিবারের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল জীবোধ ও তার চার ভাই। পাশাপাশি, প্রোমোটিং ব্যবসাতেও যুক্ত ছিল। অভিযোগ, প্রোমোটিং বিনিয়োগ করা সত্ত্বেও আক্রান্তদের লাভের অংশ দিতে চায়নি জীবোধ। এ নিয়ে থানার দ্বারস্থ হয় আক্রান্তদের পরিবার। তার জেরেই হামলা বলে অনুমান। এদিন পুলিশ এলাকায় গেলে অভিযুক্তরা ফিল্মি কায়দায় একের পর এক ছাদ টপকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। এলাকায় র‍্যাফ নামানো হয়েছে।

আরও পড়ুন: Kolkata News: বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে অশান্তি, চলল গুলি, দোলের দিন রিজেন্ট পার্কে মৃত্যু ব্য়বসায়ীর

এদিকে গতকাল সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। ধৃত শেখ আকবর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জেরায় ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার কথা স্বীকার করেছে ধৃত। যদিও হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। বুধবার শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর রাওয়ের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget