এক্সপ্লোর

Sonarpur News : সোনারপুরে চৌহাটিতে অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী, 'ধৃত TMC-র সঙ্গে যুক্ত' ! দাবি বাম-বিজেপির

Sonarpur Incident: সোনারপুরের জগদ্দলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি কর্মসূচিতে তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের বিরুদ্ধে বিক্ষোভেও দেখা যায় অভিযুক্তকে !

দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুরে চৌহাটিতে অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী। ধৃতের থেকে  উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি। আগেও একাধিক অভিযোগে গ্রেফতার জয় ঘোষ, খবর পুলিশ সূত্রে। এদিকে, ধৃত জয় ঘোষ তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি বাম-বিজেপির।

আরও পড়ুন, তোলা দিতে অস্বীকার, সোনারপুরে মহিলা ব্যবসায়ীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ TMC কাউন্সিলরের বিরুদ্ধে !

জয় ঘোষ রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত সোমবার সোনারপুরের জগদ্দলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। কর্মসূচিতে তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের বিরুদ্ধে বিক্ষোভেও দেখা যায় জয় ঘোষকে। ধৃত জয় ঘোষ তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি বাম-বিজেপির।জয় ঘোষের তৃণমূল যোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের। 

গতবছর, কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা, গ্রেফতার ৩ অনুগামী। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে ওয়ান শটার-কার্তুজ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ১টি ওয়ান শটার, ৪ রাউন্ড গুলি। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি তাজা বোমাও উদ্ধার। কেন বাড়িতে আগ্নেয়াস্ত্র, বোমা? তদন্তে পুলিশ।   তৃণমূল নেতার খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। 

 পঞ্চায়েত ভোটের আগেও রাজ্যের জেলায় জেলায় অস্ত্র উদ্ধার হয়েছিল। এবার উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র।

এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছিল তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ করেছিল বিজেপি। এর আগে মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে পর্দাফাঁস হয় অস্ত্র কারবারের। এবার উত্তর ২৪ পরগনার শাসনে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়েছিল শাসকদলের নেতা। এবারেও সামনের বছরেই বিধানসভা ভোট হবে। এদিকে যত ভোট এগিয়ে আসছে, ততই অস্ত্র উদ্ধারের ছবি ধরা পড়ছে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget